সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ৩৪/২২৭ মাক্কী
২৬ : ৩৪ قَالَ لِلۡمَلَاِ حَوۡلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیۡمٌ ﴿ۙ۳۴﴾
قال للملا حولهٗ ان هذا لسحر علیم ﴿۳۴﴾

ফির‘আউন তার আশপাশের পারিষদদের উদ্দেশ্যে বলল, ‘এ তো এক বিজ্ঞ যাদুকর।’ আল-বায়ান

ফেরাউন তার চারপাশের প্রধানদের বলল : ‘সে অবশ্যই এক দক্ষ যাদুকর। তাইসিরুল

ফির‘আউন তার পারিষদবর্গকে বললঃ এতো এক সুদক্ষ যাদুকর। মুজিবুর রহমান

[Pharaoh] said to the eminent ones around him, "Indeed, this is a learned magician. Sahih International

৩৪. ফির’আউন তার আশেপাশের পরিষদবৰ্গকে বলল, এ তো এক সুদক্ষ জাদুকর!

-

তাফসীরে জাকারিয়া

(৩৪) ফিরআউন তার পারিষদবর্গকে বলল, ‘এ তো এক সুদক্ষ যাদুকর। [1]

[1] ফিরআউন এই সমস্ত মু’জিযা দেখে মূসাকে সত্য বলে মেনে নেওয়া ও তার উপর ঈমান আনার পরিবর্তে মিথ্যাজ্ঞান ও বিদ্বেষের পথ অবলম্বন করল। আর মূসা (আঃ)-এর ব্যাপারে বলল, ‘এ তো একজন সুদক্ষ যাদুকর।’

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন