সূরাঃ ৭৪/ আল-মুদ্দাসসির | Al-Muddathir | ٱلْمُدَّثِّر আয়াতঃ ৩২/৫৬ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৭৪ : ৩২ كَلَّا وَ الۡقَمَرِ ﴿ۙ۳۲﴾

কখনো নয়, চাঁদের কসম! আল-বায়ান

(এটা) কক্ষনো (ভিত্তিহীন) না, চাঁদের কসম, তাইসিরুল

কক্ষনো না, চন্দ্রের শপথ! মুজিবুর রহমান

No! By the moon Sahih International

৩২. কখনোই না(১), চাঁদের শপথ,

(১) অর্থাৎ এটা কোন ভিত্তিহীন কথা নয় যে তা নিয়ে এভাবে হাসি তামাসা বা ঠাট্টা-বিদ্রূপ করা যাবে। [দেখুন: তাবারী]

তাফসীরে জাকারিয়া

(৩২) কখনই না।[1] চন্দ্রের শপথ।

[1] كَلاَّ শব্দ দিয়ে এখানে মক্কাবাসীদের ধারণার খন্ডন করা হয়েছে। অর্থাৎ, তাদের ধারণা যে, তারা ফিরিশতাদেরকে পরাজিত করতে সক্ষম হবে। কখনই নয়, শপথ চাঁদ ও অবসানমুখী রাতের!

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন