সূরাঃ ৫০/ কাফ | Qaf | ق আয়াতঃ ৩১/৪৫ মাক্কী
৫০ : ৩১ وَ اُزۡلِفَتِ الۡجَنَّۃُ لِلۡمُتَّقِیۡنَ غَیۡرَ بَعِیۡدٍ ﴿۳۱﴾
و ازلفت الجنۃ للمتقین غیر بعید ﴿۳۱﴾

আর জান্নাতকে মুত্তাকীদের অদূরে, কাছেই আনা হবে। আল-বায়ান

মুত্তাক্বীদের জন্য জান্নাতকে নিকটে আনা হবে- তা মোটেই দূরে থাকবে না। তাইসিরুল

আর জান্নাতকে মুত্তাকীদের নিকটস্থ করা হবে - কোন দূরত্ব থাকবেনা। মুজিবুর রহমান

And Paradise will be brought near to the righteous, not far, Sahih International

৩১. আর জান্নাতকে নিকটস্থ করা হবে মুত্তাকীদের—কোন দুরত্বে থাকবে না।

-

তাফসীরে জাকারিয়া

(৩১) আর জান্নাতকে নিকটস্থ করা হবে সাবধানীদের জন্য; কোন দূরত্ব থাকবে না। [1]

[1] কেউ কেউ বলেছেন, যেদিন জান্নাত নিকটবর্তী করা হবে, সেই কিয়ামতের দিন দূরে নয়। কেননা, তা অবশ্যই সংঘটিত হবে। আর كُلُّ مَا هُوَ آتٍ فَهُوَ قَرِيْبٌ প্রত্যেক আগমনকারী বস্তু নিকটেই হয়, দূরে নয়। (তাফসীর ইবনে কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন