সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ৩০/২২৭ মাক্কী
২৬ : ৩০ قَالَ اَوَ لَوۡ جِئۡتُكَ بِشَیۡءٍ مُّبِیۡنٍ ﴿ۚ۳۰﴾
قال او لو جئتك بشیء مبین ﴿۳۰﴾

মূসা বলল, ‘যদি আমি তোমার কাছে স্পষ্ট কোন বিষয় নিয়ে আসি, তবুও’? আল-বায়ান

(মূসা) বলল : ‘আমি যদি তোমার কাছে কোন স্পষ্ট জিনিস নিয়ে আসি তবুও? তাইসিরুল

মূসা বললঃ আমি তোমার নিকট স্পষ্ট কোন নিদর্শন আনয়ন করলেও? মুজিবুর রহমান

[Moses] said, "Even if I brought you proof manifest?" Sahih International

৩০. মূসা বললেন, আমি যদি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আসি, তবুও?(১)

(১) অর্থাৎ যদি আমি সত্যিই সমগ্ৰ বিশ্ব-জাহানের, আকাশ ও পৃথিবীর এবং পূর্ব ও পশ্চিমের রবের পক্ষ থেকে যে আমাকে পাঠানো হয়েছে এর সপক্ষে সুস্পষ্ট আলামত পেশ করি, তাহলে এ অবস্থায়ও কি আমার কথা মেনে নিতে অস্বীকার করা হবে এবং আমাকে কারাগারে পাঠানো হবে? [দেখুন: বাগভী]

তাফসীরে জাকারিয়া

(৩০) মূসা বলল, ‘আমি তোমার নিকট স্পষ্ট কোন (নিদর্শন) আনয়ন করলেও কি?’ [1]

[1] অর্থাৎ, এমন কোন জিনিস বা ‘মু’জিযা’ যার দ্বারা প্রকাশ পায় যে, আমি সত্য এবং সত্যই আমি আল্লাহর রসূল, তবুও কি আমার সত্যতা তুমি মেনে নেবে না?

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন