সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ৩/১৮২ মাক্কী
৩৭ : ৩ فَالتّٰلِیٰتِ ذِكۡرًا ۙ﴿۳﴾
فالتلیت ذكرا ﴿۳﴾

আর উপদেশ গ্রন্থ (আসমানী কিতাব) তিলাওয়াতকারীদের; আল-বায়ান

আর যারা (আল্লাহর) যিকর আবৃত্তিতে লিপ্ত, তাইসিরুল

এবং যারা জিকর আবৃত্তিতে মশগুল। মুজিবুর রহমান

And those who recite the message, Sahih International

৩. আর যারা যিকর আবৃত্তিতে রত-(১)

(১) মুজাহিদ বলেন, এখানে তেলাওয়াতে রত বলে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। আর কাতাদাহ বলেন, এর দ্বারা উদ্দেশ্য, কুরআন থেকে মানুষের ঘটনাবলী ও পূর্ববর্তী উম্মতদের কাহিনী যা তোমাদের উপর তেলাওয়াত করে শোনানো হয়। [তাবারী] আল্লামা শানকীতী বলেন, এখানে কাতারবন্দী, কঠোর পরিচালক ও তেলাওয়াতকারী বলে ফেরেশতাদের কয়েকটি দলকে বুঝানো হয়েছে। কারণ, এ সূরারই অন্যত্র কাতারবন্দী থাকা ফেরেশতাদের গুণ হিসেবে বর্ণিত হয়েছে। বলা হয়েছে, “আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। [১৬৫–১৬৬]

তাফসীরে জাকারিয়া

(৩) এবং যারা কুরআন আবৃত্তিতে রত--

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন