সূরাঃ ১৯/ মারইয়াম | Maryam | مَرْيَم আয়াতঃ ৩/৯৮ মাক্কী
১৯ : ৩ اِذۡ نَادٰی رَبَّهٗ نِدَآءً خَفِیًّا ﴿۳﴾
اذ نادی ربهٗ ندآء خفیا ﴿۳﴾

যখন সে তার রবকে গোপনে ডেকেছিল। আল-বায়ান

যখন সে তার প্রতিপালককে আহবান করেছিল- এক গোপন আহবানে। তাইসিরুল

যখন সে তার রাব্বকে আহবান করেছিল নিভৃতে। মুজিবুর রহমান

When he called to his Lord a private supplication. Sahih International

৩. যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিভৃতে,(১)

(১) এতে জানা গেল যে, দোআ অনুচ্চস্বরে ও গোপনে করাই উত্তম। কাতাদা বলেন, নিশ্চয় আল্লাহ পবিত্ৰ মন জানেন এবং গোপন শব্দ শুনেন। [তাবারী] তিনি যে দোআ করেছিলেন তা-ই পরবর্তী আয়াতে বর্ণিত হচ্ছে। [আত-তাফসীরুস সহীহ]

তাফসীরে জাকারিয়া

(৩) যখন সে তার প্রতিপালককে আহবান করেছিল গোপনে। [1]

[1] গোপনে আহবান বা দু’আ এই জন্যই করেছিলেন যে, প্রথমতঃ এইভাবে দু’আ আল্লাহর নিকট বেশী পছন্দনীয়। কারণ এর মধ্যে কাকুতি-মিনতি বেশী প্রকাশ পায়। দ্বিতীয়তঃ লোকে যাতে তাকে বোকা না ভাবে যে, এই বৃদ্ধ বয়সে সন্তান চাচ্ছে; যখন সন্তান হওয়ার সকল প্রকার বাহ্যিক সম্ভাবনা শেষ হয়ে গেছে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন