সূরাঃ ৮১/ আত-তাকভীর | At-Takwir | ٱلتَّكْوِير আয়াতঃ ২৮/২৯ মাক্কী
৮১ : ২৮ لِمَنۡ شَآءَ مِنۡكُمۡ اَنۡ یَّسۡتَقِیۡمَ ﴿ؕ۲۸﴾
لمن شآء منكم ان یستقیم ﴿۲۸﴾

যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য। আল-বায়ান

তার জন্য- যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়। তাইসিরুল

তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য। মুজিবুর রহমান

For whoever wills among you to take a right course. Sahih International

২৮. তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য।(১)

(১) অন্য কথায় বলা যায়, এ বাণীটি তো সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ একথা ঠিক, কিন্তু এর থেকে ফায়দা একমাত্র সেই ব্যক্তি হাসিল করতে পারে যে নিজে সত্যসরল পথে চলতে চায়। এ উপদেশ থেকে উপকৃত হবার জন্য মানুষের সত্য-সন্ধানী ও সত্য প্রিয় হওয়া প্ৰথম শর্ত। [বাদায়িউত তাফসীর]

তাফসীরে জাকারিয়া

২৮। তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন