সূরাঃ ৭০/ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج আয়াতঃ ২৮/৪৪ মাক্কী
৭০ : ২৮ اِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَیۡرُ مَاۡمُوۡنٍ ﴿۲۸﴾

নিশ্চয় তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। আল-বায়ান

তাদের প্রতিপালকের শাস্তি এমন যে তাত্থেকে নিজেকে নিরাপদ ভাবা যায় না, তাইসিরুল

নিশ্চয়ই তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায়না – মুজিবুর রহমান

Indeed, the punishment of their Lord is not that from which one is safe - Sahih International

২৮. নিশ্চয় তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায় না;

-

তাফসীরে জাকারিয়া

(২৮) নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি হতে নির্ভয় থাকা যায় না। [1]

[1] এটা পূর্বোক্ত বিষয়েরই তাকীদ স্বরূপ। আল্লাহর আযাব থেকে কারো নির্ভয় হওয়া উচিত নয়, বরং সর্বদা সে আযাবকে ভয় করা এবং তা হতে মুক্তি লাভের সম্ভবপর উপায় ও পন্থা অবলম্বন করা উচিত।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন