সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | ٱلْوَاقِعَة আয়াতঃ ২৬/৯৬ মাক্কী
৫৬ : ২৬ اِلَّا قِیۡلًا سَلٰمًا سَلٰمًا ﴿۲۶﴾
الا قیلا سلما سلما ﴿۲۶﴾

শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’ আল-বায়ান

এমন কথা ছাড়া যা হবে শান্তিময়, নিরাপদ, তাইসিরুল

‘সালাম’ আর ‘সালাম’ বাণী ব্যতীত। মুজিবুর রহমান

Only a saying: "Peace, peace." Sahih International

২৬. ‘সালাম’ আর ‘সালাম’ বাণী ছাড়া।

-

তাফসীরে জাকারিয়া

(২৬) সালাম-সালাম (শান্তি) বাণী ব্যতীত। [1]

[1] অর্থাৎ, পৃথিবীতে তো পরস্পর দন্ধ-বিবাদ হয়। এমনকি (আপন) ভায়ে-ভায়ে ও বোনে-বোনেও বিবাদ লেগে থাকে। এই ঝগড়া-বিবাদের ফলে অন্তরে জন্ম নেয় এমন ঘৃণা, বিদ্বেষ ও শত্রুতা, যা একে অপরের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার, গালি-গালাজ এবং গীবত ও চুগলী ইত্যাদি করার উপর উদ্বুদ্ধ করে। জান্নাত এ সমস্ত চারিত্রিক নোংরামি ও পঙ্কিলতা থেকে কেবল পবিত্রই হবে না, বরং সেখানে শুধু সালাম আর সালামেরই ধ্বনি মুখরিত হবে; ফিরিশতাদের পক্ষ থেকেও এবং জান্নাতবাসীদের পরস্পরের পক্ষ থেকেও। যার অর্থ হল, সেখানে সালাম-সম্ভাষণ তো হবে, কিন্তু অন্তর ও জিভের সেই নোংরামি থাকবে না, যা পৃথিবীতে ব্যাপকহারে বিদ্যমান রয়েছে। এমনকি বড় বড় দ্বীনদার ব্যক্তিরাও এ জঘন্য অভ্যাস থেকে সুরক্ষিত নয়।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন