সূরাঃ ৬৮/ আল-কলম | Al-Qalam | ٱلْقَلَم আয়াতঃ ২৫/৫২ মাক্কী
৬৮ : ২৫ وَّ غَدَوۡا عَلٰی حَرۡدٍ قٰدِرِیۡنَ ﴿۲۵﴾
و غدوا علی حرد قدرین ﴿۲۵﴾

আর তারা ভোর বেলা দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে সক্ষম অবস্থায় (বাগানে) গেল। আল-বায়ান

তারা এক (অন্যায়) সিদ্ধান্তে সংকল্পবদ্ধ হয়ে সকাল করল। তাইসিরুল

অতঃপর তারা নিবৃত্ত করতে সক্ষম - এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল। মুজিবুর রহমান

And they went early in determination, [assuming themselves] able. Sahih International

২৫. আর তারা নিবৃত্ত করতে সক্ষম—এ বিশ্বাস নিয়ে বাগানে যাত্রা করল।

-

তাফসীরে জাকারিয়া

(২৫) অতঃপর তারা (অভাবীদেরকে) নিবৃত্ত করতে সক্ষম --এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে গেল। [1]

[1] حَرْدٍ শব্দের একটি অর্থ শক্তি ও কঠোরতা করা হয়েছে। কেউ কেউ এর অর্থ করেছে, রাগ ও হিংসা। অর্থাৎ, ফকীর ও মিসকীনদের প্রতি ক্রোধ অথবা হিংসা প্রকাশ করে। قَادِرِيْنَ শব্দটি হাল (ক্রিয়া-বিশেষণ)। অর্থাৎ, নিজেদের ব্যাপারে তারা অনুমান করে নিয়েছিল অথবা তাদের ধারণা ছিল যে, নিজেদের বাগানকে তারা আয়াত্তে করে নিয়েছে অথবা অর্থ হল, মিসকীনদেরকে তারা নিজেদের কাবুতে করতে সক্ষম।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন