সূরাঃ ৪৪/ আদ-দুখান | Ad-Dukhan | ٱلدُّخَان আয়াতঃ ২৫/৫৯ মাক্কী
৪৪ : ২৫ كَمۡ تَرَكُوۡا مِنۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ ﴿ۙ۲۵﴾
كم تركوا من جنت و عیون ﴿۲۵﴾

তারা অনেক বাগান ও ঝর্না রেখেছিল। আল-বায়ান

তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান আর ঝর্ণা, তাইসিরুল

তারা পশ্চাতে রেখে গেল কত উদ্যান ও প্রস্রবণ, মুজিবুর রহমান

How much they left behind of gardens and springs Sahih International

২৫. তারা পিছনে রেখে গিয়েছিল অনেক উদ্যান ও প্রস্রবণ;

-

তাফসীরে জাকারিয়া

(২৫) ওরা পশ্চাতে রেখে গিয়েছিল কত বাগান ও ঝরনা, [1]

[1] كَمْ ‘খাবরিয়্যাহ’ (খবরসূচক) যা আধিক্য বুঝাতে ব্যবহার হয়। নীল-নদের উভয় পাশের্ব পর্যাপ্ত পরিমাণে বাগান, ক্ষেত এবং উঁচু উঁচু অট্টালিকা ও প্রতিপত্তির বহু নিদর্শন ছিল। সব কিছুই এই দুনিয়াতেই থেকে গেল এবং শিক্ষা ও উপদেশ স্বরূপ কেবল ফিরআউন ও তার জাতির নাম রয়ে গেল।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন