সূরাঃ ৪০/ গাফির (আল মু'মিন) | Ghafir (Al-Muʼmin) | غَافِر(ٱلْمُؤْمِن) আয়াতঃ ২৩/৮৫ মাক্কী
৪০ : ২৩ وَ لَقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰی بِاٰیٰتِنَا وَ سُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿ۙ۲۳﴾
و لقد ارسلنا موسی بایتنا و سلطن مبین ﴿۲۳﴾

আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম। আল-বায়ান

আমি মূসাকে আমার নিদর্শন ও সুস্পষ্ট ফরমান দিয়ে পাঠিয়েছিলাম তাইসিরুল

আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছিলাম – মুজিবুর রহমান

And We did certainly send Moses with Our signs and a clear authority Sahih International

২৩. আর অবশ্যই আমরা আমাদের নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছিলাম,

-

তাফসীরে জাকারিয়া

(২৩) আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণ সহ মূসাকে প্রেরণ করেছিলাম,[1]

[1] آيات (নিদর্শনাবলী) বলতে সেই নিদর্শনগুলোও হতে পারে, যার উল্লেখ পূর্বে করা হয়েছে। অথবা লাঠি ও হাতের শুভ্রতা, যা ছিল বৃহত্তম দু’টি স্পষ্ট মু’জিযা। سُلْطَانٌ مُّبِيْنٍ (স্পষ্ট প্রমাণ) অর্থ হল, এমন বলিষ্ঠ দলীল ও অকাট্য হুজ্জত, যা কেবল ঔদ্ধত্য, জিদ ও নির্লজ্জতার বশবর্তী হয়ে ছাড়া যার কোন উত্তর দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন