সূরাঃ ৭০/ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج আয়াতঃ ২২/৪৪ মাক্কী
৭০ : ২২ اِلَّا الۡمُصَلِّیۡنَ ﴿ۙ۲۲﴾

সালাত আদায়কারীগণ ছাড়া, আল-বায়ান

তবে নামায আদায়কারীরা এ রকম নয়, তাইসিরুল

তবে সালাত আদায়কারী ব্যতীত। মুজিবুর রহমান

Except the observers of prayer - Sahih International

২২. তবে সালাত আদায়কারীগণ ছাড়া(১),

(১) আয়াতে সালাত আদায়কারীদের গুণাবলী বৰ্ণনা প্রসঙ্গে বলা হয়েছে, যে সালাত আদায়কারী সর্বদা সালাত প্রতিষ্ঠাকারী। এখানে সালাত প্রতিষ্ঠার অর্থ ইবনে মাসউদ, মাসরুক ও ইবরাহীম নাখায়ী এর মতে, সালাতকে তার ওয়াক্তে ফরয-ওয়াজিব খেয়াল রেখে আদায় করা। কোন কোন মুফাসসিরের মতে এখানে সালাত প্রতিষ্ঠার অর্থ, সমগ্ৰ সালাতেই সালাতের দিকে মনোযোগ নিবদ্ধ রাখা; এদিক সেদিক না তোকানো। সাহাবী ওকবা ইবনে আমের বলেন, উদ্দেশ্য এই যে, যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের দিকেই নিবিষ্ট থাকে এবং ডানে বামে ও আগে পিছে তাকায় না। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

(২২) অবশ্য নামাযীগণ এর ব্যতিক্রম;

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন