সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ২১/১৮২ মাক্কী
৩৭ : ২১ هٰذَا یَوۡمُ الۡفَصۡلِ الَّذِیۡ كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَ ﴿۲۱﴾
هذا یوم الفصل الذی كنتم بهٖ تكذبون ﴿۲۱﴾

এটি ফয়সালা করার দিন যা তোমরা অস্বীকার করতে। আল-বায়ান

এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে। তাইসিরুল

এটাই ফাইসালার দিন যা তোমরা অস্বীকার করতে। মুজিবুর রহমান

[They will be told], "This is the Day of Judgement which you used to deny." Sahih International

২১. এটাই ফয়সালার দিন, যার প্রতি তোমরা মিথ্যা আরোপ করতে।

-

তাফসীরে জাকারিয়া

(২১) (ওদের বলা হবে,) ‘এটিই সেই ফায়সালার দিন, যা তোমরা মিথ্যা মনে করতে।’ [1]

[1] ويل শব্দটি ধ্বংসের সময় বলা হয়। অর্থাৎ শাস্তি প্রত্যক্ষ করার পর তাদের নিজেদের ধ্বংস পরিষ্কার দেখতে পাবে। এ কথার উদ্দেশ্য হল, তাদের লাঞ্ছনার প্রকাশ এবং নিজেদের ত্রুটি ও অবহেলার স্বীকারোক্তি। কিন্তু সেই সময় লাঞ্ছনা প্রকাশ ও দোষ-স্বীকার করায় কোন লাভ হবে না। যার ফলে তাদের উত্তরে ফিরিশতা ও মু’মিনগণ বলবেন, এটা সেই ফায়সালার দিন যাকে তোমরা অস্বীকার করতে। এটাও হতে পারে যে, তারা আপোসে এই কথা একে অপরকে বলবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন