সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ২০৭/২২৭ মাক্কী
২৬ : ২০৭ مَاۤ اَغۡنٰی عَنۡهُمۡ مَّا كَانُوۡا یُمَتَّعُوۡنَ ﴿۲۰۷﴾ؕ

তখন যা তাদের ভোগ-বিলাসের জন্য দেয়া হয়েছিল, তা তাদের কোনই কাজে আসত না। আল-বায়ান

তখন তাদের বিলাসের সামগ্রী তাদের কোন উপকারে আসবে না। তাইসিরুল

তখন তাদের ভোগ-বিলাসের উপকরণ তাদের কোন কাজে আসবে কি? মুজিবুর রহমান

They would not be availed by the enjoyment with which they were provided. Sahih International

২০৭. তখন যা তাদের ভোগ-বিলাসের উপকরণ হিসেবে দেয়া হয়েছিল তা তাদের কি উপকারে আসবে?

-

তাফসীরে জাকারিয়া

(২০৭) তখন ওদের ভোগ-বিলাসের উপকরণ ওদের কোন কাজে আসবে না। [1]

[1] যদি আমি তাদেরকে অবকাশ দিই, তারপর আযাব দ্বারা পাকড়াও করি, তাহলে তাদের পার্থিব ধনসম্পদ কোন কাজে লাগবে কি? অর্থাৎ, তাদেরকে আযাব থেকে বাঁচাতে পারবে কি? অবশ্যই না।

{وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَن يُعَمَّرَ} (96) سورة البقرة {وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى} (11) سورة الليل

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন