সূরাঃ ১১১/ আল-মাসাদ (লাহাব) | Al-Masad | ٱلْمَسَد আয়াতঃ ২/৫ মাক্কী
১১১ : ২ مَاۤ اَغۡنٰی عَنۡهُ مَالُهٗ وَ مَا كَسَبَ ؕ﴿۲﴾
ما اغنی عنه مالهٗ و ما كسب ﴿۲﴾

তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। আল-বায়ান

তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না, তাইসিরুল

ওর ধন সম্পদ ও ওর উপার্জন ওর কোন উপকারে আসেনি। মুজিবুর রহমান

His wealth will not avail him or that which he gained. Sahih International

২. তার ধন-সম্পদ ও তার উপার্জন(১) তার কোন কাজে আসেনি।

(১) كَسَبَ এর অর্থ ধন-সম্পদ দ্বারা অর্জিত মুনাফা ইত্যাদি। এর অর্থ সন্তান-সন্ততিও হতে পারে। কেননা, সন্তান-সন্ততিকেও মানুষের উপার্জন বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহিস ওয়াসাল্লাম বলেন, “মানুষ যা খায়, তন্মধ্যে তার উপার্জিত বস্তুই সর্বাধিক হালাল ও পবিত্র, আর তার সন্তান সন্ততিও তার উপার্জিত বস্তুর মধ্যে দাখিল।” [নাসায়ী: ৪৪৪৯; আবু দাউদ: ৩৫২৮] অর্থাৎ সন্তানের উপার্জন খাওয়াও নিজের উপার্জন খাওয়ারই নামান্তর। এ কারণে কয়েকজন তাফসীরবিদ এস্থলে كَسَبَ এর অর্থ করেছেন সন্তান-সন্ততি। [কুরতুবী, ইবন কাসীর] আল্লাহ তা'আলা আবু লাহাবকে যেমন দিয়েছিলেন অগাধ ধন-সম্পদ, তেমনি দিয়েছিলেন অনেক সন্তান-সন্ততি। অকৃতজ্ঞতার কারণে এ দুটি বস্তুই তার গর্ব, অহমিকা ও শাস্তির কারণ হয়ে যায়।

তাফসীরে জাকারিয়া

২। তার ধন-সম্পদ ও তার উপার্জন তার কোন উপকারে আসবে না।[1]

[1] উপার্জনে তার নেতৃত্ব, পদমর্যাদা এবং তার সন্তানরাও শামিল। অর্থাৎ, যখন আল্লাহর পাকড়াও এল, তখন কোন জিনিস বা কেউ তার কাজে এল না।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন