সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১৯৩/২২৭ মাক্কী
২৬ : ১৯৩ نَزَلَ بِهِ الرُّوۡحُ الۡاَمِیۡنُ ﴿۱۹۳﴾ۙ

বিশ্বস্ত আত্মা* এটা নিয়ে অবতরণ করেছে। আল-বায়ান

বিশ্বস্ত আত্মা (জিবরাঈল) একে নিয়ে অবতরণ করেছে তাইসিরুল

জিবরাঈল ইহা নিয়ে অবতরণ করেছে – মুজিবুর রহমান

The Trustworthy Spirit has brought it down Sahih International

১৯৩. বিশ্বস্ত রূহ (জিবরীল) তা নিয়ে নাযিল হয়েছেন।

-

তাফসীরে জাকারিয়া

(১৯৩) বিশ্বস্ত রূহ (জিব্রাঈল) তা নিয়ে অবতরণ করেছে, [1]

[1] মক্কার কাফেররা কুরআন যে আল্লাহর বাণী এবং তা আল্লাহর নিকট হতে অবতীর্ণ, সে কথা অস্বীকার করেছিল। আর তারই ভিত্তিতে মুহাম্মাদ (সাঃ)-এর রিসালাত ও তাঁর দাওয়াতকেও অস্বীকার করেছিল। মহান আল্লাহ নবীদের ঘটনাবলীকে বর্ণনা করে এটা স্পষ্ট করে দিয়েছেন যে, কুরআন নিঃসন্দেহে আল্লাহর বাণী এবং মুহাম্মাদ (সাঃ) আল্লাহর সত্য রসূল। যদি এমন না হত, তাহলে এ নবী যিনি লিখতে-পড়তে জানতেন না, তিনি অতীত নবীদের ও তাঁদের জাতিদের ঘটনাবলী কিভাবে বর্ণনা করতে সক্ষম? অতএব এই কুরআন নিশ্চিতরূপে বিশ্ব-জাহানের প্রতিপালক আল্লাহর নিকট হতে অবতীর্ণ; যা এক আমানতদার ফিরিশতা অর্থাৎ, জিবরীল (আঃ) তাঁর নিকট পৌঁছে দিয়েছেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন