সূরাঃ ৭৯/ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات আয়াতঃ ১৮/৪৬ মাক্কী
৭৯ : ১৮ فَقُلۡ هَلۡ لَّكَ اِلٰۤی اَنۡ تَزَكّٰی ﴿ۙ۱۸﴾
فقل هل لك الی ان تزكی ﴿۱۸﴾

অতঃপর বল ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি পবিত্র হবে’? আল-বায়ান

তাকে জিজ্ঞেস কর, ‘তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক? তাইসিরুল

এবং (তাকে) বলঃ তুমি কি শুদ্ধাচারী হতে চাও? মুজিবুর রহমান

And say to him, 'Would you [be willing to] purify yourself Sahih International

১৮. অতঃপর বলুন, তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও—

-

তাফসীরে জাকারিয়া

১৮। এবং (তাকে) বল, ‘তোমার কি আত্মশুদ্ধির কোন আগ্রহ আছে? [1]

[1] অর্থাৎ, এমন পথ ও তরীকা তুমি কি পছন্দ কর, যাতে তোমার আত্মশুদ্ধি হতে পারে? আর সেটা হল, তুমি মুসলিম এবং (আল্লাহর) অনুগত হয়ে যাও।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন