সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ১৬০/১৮২ মাক্কী
৩৭ : ১৬০ اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ ﴿۱۶۰﴾

তবে আল্লাহর (আনুগত্যের জন্য) নির্বাচিত বান্দাগণ ছাড়া। আল-বায়ান

কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না। তাইসিরুল

আল্লাহর একনিষ্ঠ বান্দারা ব্যতীত। মুজিবুর রহমান

Except the chosen servants of Allah [who do not share in that sin]. Sahih International

১৬০. তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া,

-

তাফসীরে জাকারিয়া

(১৬০) আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাসগণ এর ব্যতিক্রম। [1]

[1] অর্থাৎ, তারা আল্লাহ সম্পর্কে এমন কথা বলে না, যা থেকে তিনি পবিত্র। এটা মুশরিকদেরই অভ্যাস। অথবা উদ্দেশ্য হল যে, জ্বিন ও মুশরিকদেরকেই জাহান্নামে উপস্থিত করা হবে, আল্লাহর বিশুদ্ধ ও মনোনীত বান্দাদেরকে নয়। তাদের জন্য তো আল্লাহ তাআলা জান্নাত তৈরী করে রেখেছেন। এই অর্থে এ বাক্যটি لَمُحْضَرُوْنَ থেকে ‘ইস্তিসনা’ (ব্যতিক্রান্ত)। আর মাঝে আল্লাহর পবিত্রতা বর্ণনামূলক বাক্য ‘জুমলাহ মু’তারিযবাহ’ (মাঝে সম্পর্কহীন বিচ্ছিন্ন বাক্য)।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন