সূরাঃ ৭৯/ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات আয়াতঃ ১৬/৪৬ মাক্কী
৭৯ : ১৬ اِذۡ نَادٰىهُ رَبُّهٗ بِالۡوَادِ الۡمُقَدَّسِ طُوًی ﴿ۚ۱۶﴾
اذ نادىه ربهٗ بالواد المقدس طوی ﴿۱۶﴾

যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন, আল-বায়ান

যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন তাইসিরুল

যখন তার রাব্ব পবিত্র ‘তূওয়া’ প্রান্তরে তাকে সম্বোধন করে বলেছিলেন – মুজিবুর রহমান

When his Lord called to him in the sacred valley of Tuwa, Sahih International

১৬. যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাকে ডেকে বলেছিলেন,

-

তাফসীরে জাকারিয়া

১৬। যখন তার প্রতিপালক পবিত্র ত্বুয়া উপত্যকায় তাকে আহবান করে বলেছিলেন, [1]

[1] এটি ঐ সময়কার ঘটনা, যখন মূসা (আঃ) মাদয়ান শহর থেকে ফিরার পথে আগুন খোঁজার জন্য ত্বূর পাহাড়ে পৌঁছে গিয়েছিলেন। সেখানে একটি গাছের অন্তরাল থেকে আল্লাহ তাআলা মূসা (আঃ)-এর সাথে কথোপকথন করেছিলেন। যেমন, তার বিস্তারিত বর্ণনা সূরা ত্বাহার শুরুতে রয়েছে। ‘ত্বুয়া’ ঐ জায়গাকেই বলা হয়। কথোপকথনের উদ্দেশ্য হল, রিসালাত ও নবুঅত দানের মাধ্যমে তাঁকে সম্মানিত করা। অর্থাৎ, মূসা (আঃ) আগুন আনার জন্য গেলেন তখন আল্লাহ তাআলা তাঁকে রিসালাত দান করলেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন