সূরাঃ ৮৫/ আল-বুরুজ | Al-Buruj | ٱلْبُرُوج আয়াতঃ ১৫/২২ মাক্কী
৮৫ : ১৫ ذُو الۡعَرۡشِ الۡمَجِیۡدُ ﴿ۙ۱۵﴾
ذو العرش المجید ﴿۱۵﴾

আরশের অধিপতি, মহান। আল-বায়ান

‘আরশের অধিপতি, মহা সম্মানিত। তাইসিরুল

আরশের অধিপতি মহিমময়, মুজিবুর রহমান

Honorable Owner of the Throne, Sahih International

১৫. আরশের অধিকারী ও সম্মানিত।

-

তাফসীরে জাকারিয়া

১৫। তিনি আরশের অধিপতি গৌরবময়। [1]

[1] অর্থাৎ, তিনি সমস্ত সৃষ্টি হতে সুমহান এবং সুউচ্চ। ‘আরশ’ যা সব থেকে উচ্চে অবস্থিত, যার উপরে আল্লাহ আছেন। যেমন সাহাবাগণ, তাবেয়ীনগণ এবং মুহাদ্দিসগণদের এ বিশ্বাস। المَجِيدُ শব্দের অর্থ হল মর্যাদাবান ও গৌরবময়। পেশ অবস্থায় এ জন্য আছে যে, এটা ذو বা রবের সিফাত (বিশেষণ); العَرشِ এর বিশেষণ নয়। যদিও কেউ কেউ এই শব্দটাকে العَرشِ এর বিশেষণ ধরে المجيدِ শব্দকে যের দিয়ে পাঠ করেছেন। অর্থের দিক দিয়ে উভয় অর্থ নির্ভুল এবং বিশুদ্ধ। (ইবনে কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন