সূরাঃ ৭৯/ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات আয়াতঃ ১৫/৪৬ মাক্কী
৭৯ : ১৫ هَلۡ اَتٰىكَ حَدِیۡثُ مُوۡسٰی ﴿ۘ۱۵﴾
هل اتىك حدیث موسی ﴿۱۵﴾

মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি? আল-বায়ান

মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি? তাইসিরুল

তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি? মুজিবুর রহমান

Has there reached you the story of Moses? - Sahih International

১৫. আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?(১)

(১) কাফেরদের অবিশ্বাস, হটকারিতা ও শক্রতার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মর্মপীড়া অনুভব করতেন, তা দূর করার উদ্দেশ্যে মূসা আলাইহিস সালাম ও ফিরআউনের ঘটনা উল্লেখ করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, শত্রুরা কেবল আপনাকেই কষ্ট দেয়নি, পূর্ববর্তী সকল রাসূলকেও কষ্ট দিয়েছে, কিন্তু তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। সুতরাং আপনিও সবর করুন। [দেখুন, কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

১৫। (হে মুহাম্মাদ!) তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন