সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ১৪৪/১৮২ মাক্কী
৩৭ : ১৪৪ لَلَبِثَ فِیۡ بَطۡنِهٖۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ ﴿۱۴۴﴾ۚؒ

তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার পেটেই থেকে যেত। আল-বায়ান

তাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হত। তাইসিরুল

তাহলে তাকে পুনরুত্থান দিন পর্যন্ত থাকতে হত ওর উদরে। মুজিবুর রহমান

He would have remained inside its belly until the Day they are resurrected. Sahih International

১৪৪. তাহলে তাকে উত্থানের দিন পর্যন্ত থাকতে হত তার পেটে।

-

তাফসীরে জাকারিয়া

(১৪৪) তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত মাছের পেটে থেকে যেত। [1]

[1] অর্থাৎ তওবা ও ইস্তিগফার এবং আল্লাহর তাসবীহ পাঠ না করতেন, (যেমন তিনি {لاَ إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ} পাঠ করেছিলেন।) তবে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থেকে যেতেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন