সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১৪১/২২৭ মাক্কী
২৬ : ১৪১ كَذَّبَتۡ ثَمُوۡدُ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۴۱﴾ۚۖ

সামূদ জাতি রাসুলদেরকে অস্বীকার করেছিল, আল-বায়ান

সামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল। তাইসিরুল

ছামূদ সম্প্রদায় রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। মুজিবুর রহমান

Thamud denied the messengers Sahih International

১৪১. সামূদ সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল।

-

তাফসীরে জাকারিয়া

(১৪১) সামূদ সম্প্রদায়[1] রসূলগণকে মিথ্যাজ্ঞান করেছিল।

[1] সামূদ জাতির বাসস্থান ছিল হিজর, যা হিজাযের উত্তরে অবস্থিত। আজ-কাল যা মাদায়েন সালেহ নামে পরিচিত। (আইসারুত তাফাসীর) এরা ছিল আরবী। নবী (সাঃ) তাবুক যাওয়ার সময় তাদের এলাকার উপর দিয়ে পার হয়েছিলেন। যেমন, এর পূর্বে বর্ণিত হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন