সূরাঃ ৪৩/ আয-যুখরুফ | Az-Zukhruf | ٱلزُّخْرُف আয়াতঃ ১৪/৮৯ মাক্কী
৪৩ : ১৪ وَ اِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ ﴿۱۴﴾
و انا الی ربنا لمنقلبون ﴿۱۴﴾

আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী। আল-বায়ান

আর আমাদেরকে অবশ্যই আমাদের প্রতিপালকের দিকে ফিরে যেতে হবে। তাইসিরুল

আমরা আমাদের রবের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব। মুজিবুর রহমান

And indeed we, to our Lord, will [surely] return." Sahih International

১৪. আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।

-

তাফসীরে জাকারিয়া

(১৪) আর আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব।’ [1]

[1] নবী করীম (সাঃ) যখন বাহনে আরোহণ করতেন, তখন তিনবার ‘আল্লাহু আকবার’ বলতেন এবং سُبْحَانَ الَّذِي থেকে لَمُنْقَلِبُوْنَ পর্যন্ত আয়াতের অংশটুকু পড়তেন। এ ছাড়াও কল্যাণ ও নিরাপত্তা চেয়ে দু’আ করতেন। দু’আগুলো দু’আর বইগুলোতে দ্রষ্টব্য। (সহীহ মুসলিম, কিতাবুল হাজ্জ)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন