সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ১৩৫/১৮২ মাক্কী
৩৭ : ১৩৫ اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ ﴿۱۳۵﴾

পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া । আল-বায়ান

এক বৃদ্ধা ছাড়া- সে ছিল পিছ-পড়াদের একজন। তাইসিরুল

এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। মুজিবুর রহমান

Except his wife among those who remained [with the evildoers]. Sahih International

১৩৫. পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া।

-

তাফসীরে জাকারিয়া

(১৩৫) কিন্তু উদ্ধার করিনি এক বৃদ্ধাকে, যে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। [1]

[1] এর উদ্দেশ্য হল লূত (আঃ)-এর স্ত্রী, সে কাফের ছিল, সে ঈমানদারদের সাথে গ্রাম থেকে বাইরে যায়নি, কারণ নিজ কওমের সাথে ধ্বংস হওয়া তার ভাগ্যেও অবধারিত ছিল। সুতরাং তাকেও ধ্বংস করে দেওয়া হল।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন