সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১৩৫/২২৭ মাক্কী
২৬ : ১৩৫ اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡكُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۳۵﴾ؕ

‘নিশ্চয় আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের ভয় করছি’। আল-বায়ান

আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির ভয় করছি।’ তাইসিরুল

আমি তোমাদের জন্য আশংকা করি মহা দিনের শাস্তির। মুজিবুর রহমান

Indeed, I fear for you the punishment of a terrible day." Sahih International

১৩৫. আমি তো তোমাদের জন্য আশংকা করি মহাদিনের শাস্তির।

-

তাফসীরে জাকারিয়া

(১৩৫) নিশ্চয়ই আমি তোমাদের উপর মহাদিবসের শাস্তির আশংকা করি।’ [1]

[1] অর্থাৎ, যদি তোমরা কুফরীর উপর অটল থাক এবং মহান আল্লাহ যে নিয়ামত দান করেছেন, সে সবের কৃতজ্ঞতা স্বীকার না কর, তাহলে তোমরা আল্লাহর আযাবের উপযুক্ত হবে। আর এ আযাব দুনিয়াতেও আসতে পারে। আর আখেরাত তো শান্তি ও শাস্তির জন্যই নির্ধারিত। সেখানে আযাব হতে বাঁচার কোন উপায় থাকবে না।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন