সূরাঃ ৫৪/ আল-কামার | Al-Qamar | ٱلْقَمَر আয়াতঃ ১৩/৫৫ মাক্কী
৫৪ : ১৩ وَ حَمَلۡنٰهُ عَلٰی ذَاتِ اَلۡوَاحٍ وَّ دُسُرٍ ﴿ۙ۱۳﴾
و حملنه علی ذات الواح و دسر ﴿۱۳﴾

আর আমি তাকে (নূহকে) কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম। আল-বায়ান

আর আমি নূহকে বহন করলাম কাষ্ঠ আর কীলক যুক্ত (নৌযানে)। তাইসিরুল

তখন নূহকে আরোহণ করালাম কাষ্ঠ ও কীলক নির্মিত এক নৌযানে, মুজিবুর রহমান

And We carried him on a [construction of] planks and nails, Sahih International

১৩. আর নূহকে আমরা আরোহণ করালাম কাঠ ও পেরোগ নির্মিত এক নৌযানে(১),

(১) ألواح শব্দটি لوح এর বহুবচন। অর্থ কাঠের তক্তা। আর دسر শব্দটি دسار এর বহুবচন। অর্থ পেরেক, কীলক, যার সাহায্যে তক্তাকে সংযুক্ত করা হয়। উদ্দেশ্য নৌকা। [ফাতহুল কাদীর; কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(১৩) তখন নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক দ্বারা নির্মিত এক নৌযানে। [1]

[1] دُسُرٌ হল دِسَارٌ এর বহুবচন। ঐ রশি যা দিয়ে নৌকার তক্তা বাঁধা হয়। অথবা ঐ পেরেক যা দিয়ে নৌকার তক্তা জোড়া হয়।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন