সূরাঃ ৭/ আল-আ'রাফ | Al-A'raf | ٱلْأَعْرَاف আয়াতঃ ১২২/২০৬ মাক্কী
৭ : ১২২ رَبِّ مُوۡسٰی وَ هٰرُوۡنَ ﴿۱۲۲﴾
رب موسی و هرون ﴿۱۲۲﴾

মূসা ও হারূনের রবের প্রতি।’ আল-বায়ান

মূসা আর হারূনের প্রতিপালকের প্রতি।’ তাইসিরুল

মূসা ও হারূনের রবের প্রতি। মুজিবুর রহমান

The Lord of Moses and Aaron." Sahih International

১২২. মূসা ও হারূনের রব।

-

তাফসীরে জাকারিয়া

(১২২) যিনি মূসা ও হারূনেরও প্রতিপালক।’ [1]

[1] যাদুকরেরা সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামীনের উপর ঈমান আনার কথা ঘোষণা করল। যাতে ফিরআউনের দলের লোকেদের ধোঁকায় পড়ার স‎ম্ভাবনা ছিল যে, তারা ফিরআউনকেই সিজদা করছে। কেননা, তারা তাকে উপাস্য ও প্রতিপালক বলে মান্য করত। সেই জন্য তারা মূসা ও হারূনের প্রতিপালক বলে এ কথা পরিষ্কার করে দিল যে, আমরা এই সিজদা সারা জাহানের প্রতিপালককে করছি, যিনি মূসা ও হারূনের প্রতিপালক; মানুষের বানানো কোন প্রতিপালককে নয়।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন