সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১২০/২২৭ মাক্কী
২৬ : ১২০ ثُمَّ اَغۡرَقۡنَا بَعۡدُ الۡبٰقِیۡنَ ﴿۱۲۰﴾ؕ

তারপর বাকীদের ডুবিয়ে দিলাম। আল-বায়ান

তারপর অবশিষ্ট সবাইকে ডুবিয়ে দিলাম। তাইসিরুল

অতঃপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। মুজিবুর রহমান

Then We drowned thereafter the remaining ones. Sahih International

১২০. এরপর আমরা বাকী সবাইকে ডুবিয়ে দিলাম।

-

তাফসীরে জাকারিয়া

(১২০) তারপর অবশিষ্ট সকলকে ডুবিয়ে দিলাম।[1]

[1] এর বিস্তারিত আলোচনা কিছু পার হয়ে গেছে, আর কিছু পরবর্তীতে আসবে। নূহ (আঃ) ৯৫০ বছর দাওয়াতের কাজ করা সত্ত্বেও তাঁর জাতির লোক অসৎ ব্যবহার ও বিমুখতার উপরেই কায়েম থাকল। পরিশেষে নূহ (আঃ) অভিশাপ করলেন। আল্লাহ কিশ্তী তৈরী করার ও তাতে ঈমানদার মানুষ, জীব-জন্তু ও প্রয়োজনীয় মালপত্র তুলে নেওয়ার আদেশ দিলেন। আর এভাবে ঈমানদারদের বাঁচিয়ে নিয়ে অন্যদেরকে -- এমন কি তার স্ত্রী-পুত্রকেও, যারা ঈমান আনেনি -- ডুবিয়ে মেরে ফেলা হল।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন