সূরাঃ ২৫/ আল-ফুরকান | Al-Furqan | ٱلْفُرْقَان আয়াতঃ ১২/৭৭ মাক্কী
২৫ : ১২ اِذَا رَاَتۡهُمۡ مِّنۡ مَّكَانٍۭ بَعِیۡدٍ سَمِعُوۡا لَهَا تَغَیُّظًا وَّ زَفِیۡرًا ﴿۱۲﴾
اذا راتهم من مكان بعید سمعوا لها تغیظا و زفیرا ﴿۱۲﴾

দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও প্রচন্ড চিৎকার শুনতে পাবে। আল-বায়ান

আগুন যখন তাদেরকে বহু দূরবর্তী স্থান থেকে দেখবে, তখন তারা শুনতে পারে তার ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার। তাইসিরুল

দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে ওর ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার। মুজিবুর রহমান

When the Hellfire sees them from a distant place, they will hear its fury and roaring. Sahih International

১২. দূর থেকে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে এর ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার।

-

তাফসীরে জাকারিয়া

(১২) দূর হতে (জাহান্নাম) যখন ওদেরকে দেখবে, তখন ওরা তার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে।[1]

[1] অর্থাৎ, জাহান্নাম কাফেরদেরকে দূর থেকে হাশরের মাঠে দেখেই রাগে জ্বলে উঠবে এবং তাদেরকে ক্রোধের বেষ্টনে নেওয়ার জন্য তর্জন-গর্জন করবে। যেমন, অন্যত্র বলা হয়েছে, {إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ، تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ} অর্থাৎ, যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নামের গর্জন শুনবে, আর তা (ক্রোধে) উদ্বেলিত হবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। (সূরা মুলক ৭-৮ আয়াত) জাহান্নামের দেখা, গর্জন করা এক বাস্তব সত্য ব্যাপার। কোন রূপক বর্ণনা নয়। আল্লাহর জন্য জাহান্নামের বোধশত্তি ও অনুভব করার ক্ষমতা সৃষ্টি করা কঠিন নয়। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি তাকে বাকশক্তি দান করবেন এবং সে আল্লাহর  {هَلِ امْتَلَأْتِ} (তুমি কি পূর্ণ হয়ে গেছ?) এর উত্তরে {هَلْ مِن مَّزِيدٍ} (আরো আছে কি?) বলবে। (সূরা কাফ ৩০ আয়াত)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন