সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১০৩/২২৭ মাক্কী
২৬ : ১০৩ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۰۳﴾

নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মুমিন নয়। আল-বায়ান

এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। তাইসিরুল

এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ মু’মিন নয়। মুজিবুর রহমান

Indeed in that is a sign, but most of them were not to be believers. Sahih International

১০৩. এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

-

তাফসীরে জাকারিয়া

(১০৩) এতে অবশ্যই এক নিদর্শন রয়েছে, [1] কিন্তু ওদের অধিকাংশ বিশ্বাসী নয়। [2]

[1] অর্থাৎ, ইবরাহীমের মূর্তিদের ব্যাপারে নিজ জাতির সাথে তর্ক-বিবাদ ও আল্লাহর একত্ববাদের প্রমাণাদি এই কথারই স্পষ্ট নিদর্শন যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা’বূদ নেই।

[2] কেউ কেউ এর সম্পর্ক মক্কার মুশরিকদের তথা কুরাইশদের সাথে বলেছেন। অর্থাৎ, তাদের বেশির ভাগ লোক ঈমান আনবে না।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন