সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ১/১৮২ মাক্কী
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
৩৭ : ১ وَ الصّٰٓفّٰتِ صَفًّا ۙ﴿۱﴾
و الصٓفت صفا ﴿۱﴾

কসম সারিবদ্ধ ফেরেশতাদের, আল-বায়ান

শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো, তাইসিরুল

শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দন্ডায়মান। মুজিবুর রহমান

By those [angels] lined up in rows Sahih International

১. শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান।(১)

(১) কাতাদাহ বলেন, আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টির শপথ করেছেন, তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন, তারপর অপর সৃষ্টির শপথ করেছেন। এখানে কাতারবন্দী দ্বারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। যারা আকাশে কাতারবন্দী হয়ে আছেন। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

(১) তাদের শপথ যারা (যে ফিরিশতারা) সারিবদ্ধভাবে দন্ডায়মান।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন