সূরাঃ ১২/ ইউসুফ | Yusuf | يُوسُف আয়াতঃ ১/১১১ মাক্কী
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
১২ : ১ الٓرٰ ۟ تِلۡكَ اٰیٰتُ الۡكِتٰبِ الۡمُبِیۡنِ ۟﴿۱﴾
الٓر تلك ایت الكتب المبین ﴿۱﴾

আলিফ-লাম-রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আল-বায়ান

আলিফ, লাম-রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। তাইসিরুল

আলিফ-লাম-রা এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। মুজিবুর রহমান

Alif, Lam, Ra. These are the verses of the clear Book. Sahih International

১. আলিফ-লাম-রা; এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।(১)

(১) অর্থাৎ এগুলো কুরআনের আয়াত। [ইবন কাসীর] সে গ্রন্থ যা হালাল ও হারামের বিধি-বিধান এবং প্রত্যেক কাজের সীমা ও শর্ত বর্ণনা করে। মানুষকে জীবনের প্রতি ক্ষেত্রের জন্য হেদায়াত ও সঠিক পথের দিশা জানিয়ে দেয়। [বাগভী; মুয়াসসার] কাতাদা বলেন, এ কুরআন অবশ্যই সুস্পষ্টভাবে বর্ণনাকারী। আল্লাহ্ তাঁর হেদায়াত ও পথের দিশা তাতে বর্ণনা করেছেন। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

(১) আলিফ লা-ম রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন