পরিচ্ছেদঃ
১৯৮৮। আল্লাহ্ রব্বুল আলামীনের এমন সব ফেরেশতা রয়েছে যাদের হৃদপিণ্ড তার ভয়ে প্রকম্পিত হতে থাকে। তাদের মধ্য হতে কোন এক ফেরেশতা তার চোখ দিয়ে অশ্র ঝরালেই তা এক ফেরেশতার উপর পতিত হয় যে দাঁড়িয়ে সালাত আদায়রত আছে। তাদের মধ্য হতে এমন সব ফেরেশতা রয়েছে আল্লাহ্ তা’য়ালা যখন থেকে আসমান এবং যমীনকে সৃষ্টি করেছেন তখন থেকেই তারা সাজদারত আছে। তারা তাদের মাথাগুলো উঠায়নি এবং তারা তা কিয়ামত দিবস পর্যন্ত উঠাবেও না। তাদের মধ্য হতে এমন সব ফেরেশতা রয়েছে যারা রুকূ’ অবস্থায় রয়েছে, আল্লাহ্ তা’য়ালা যখন আসমান এবং যমীনকে সৃষ্টি করেছেন তখন থেকেই তারা তাদের মাথাগুলোকে উঠায়নি এবং তারা তাদের মাথাগুলো কিয়ামত দিবস পর্যন্ত উঠাবেও না। যখন তারা তাদের মাথাগুলো উঠাবে এবং তারা আল্লাহর চেহারার দিকে দৃষ্টি দিবে তখন তারা বলবে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার জন্য যেরূপ উচিত ছিলো আমরা সেরূপ তোমার এবাদাত করতে পরিনি।
হাদিসটি দুর্বল।
এটিকে ইবনু নাসর “আসসালাত” গ্রন্থে (২/৪৬) আব্বাদ ইবনু মানসুর হতে, তিনি বলেনঃ আমি আদী ইবনু আরত্বাতকে মাদায়েনে মিম্বারে আমাদের সামনে খুৎবাহ দেয়া অবস্থায় শুনেছি তিনি বলেনঃ আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথীগণের মধ্য থেকে একজন হতে শুনেছি আমার আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাঝে তিনি ছাড়া আর কেউ ছিলেন না, তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাকে হাদীস বর্ণনা করে শুনিয়েছেন, তিনি বলেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল আব্বাদ ইবনু মানসূরের কারণে। হাফিয ইবনু হাজার বলেনঃ তিনি সত্যবাদী, তবে তিনি তাদলীস করতেন। তার শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল।
إن لله ملائكة ترعد فرائصهم من خيفته، ما منهم ملك يقطر دمعه من عينيه إلا وقعت ملكا قائما يصلي، وإن منهم ملائكة سجودا، منذ خلق الله السماوات والأرض، لم يرفعوا رؤسهم ولا يرفعونها إلى يوم القيامة، وإن منهم ركوعا لم يرفعوا رؤوسهم منذ خلق الله السماوات والأرض، فلا يرفعونها إلى يوم القيامة، فإذا رفعوا رؤوسهم، ونظروا إلى وجه الله قالوا: سبحانك ما عبدناك كما ينبغي لك
ضعيف
-
أخرجه ابن نصر في " الصلاة " (46 / 2) عن عباد بن منصور قال: سمعت عدي بن أرطاة وهو يخطبنا على منبر المدائن قال: سمعت رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم ما بيني وبين رسول الله صلى الله عليه وسلم غيره، يحدثني عن رسول الله صلى الله عليه وسلم قال: فذكره. قلت: وهذا إسناد ضعيف من أجل عباد بن منصور، قال الحافظ: " صدوق وكان يدلس، وتغير بآخره