পরিচ্ছেদঃ

১৯৭৫। আমার প্রতিপালক আমার পরিবারের ব্যাপারে ওয়াদা দিয়েছেন যে, তাদের মধ্য থেকে যে তাওহীদের স্বীকৃতি দিবে তাদেরকে তিনি শাস্তি দিবেন না।

হাদীসটি মুনকার।

এটিকে আলমুখাল্লিস "আলফাওয়াইদুল মুনতাকাত" গ্রন্থে (১/৪), ইবনু আদী (১/২৪৬) ও হাকিম (৩/১৫০) খালীল ইবনু উমার আবাদী হতে, তিনি উমার আবাহ হতে, তিনি সা’ঈদ ইবনু আবূ আরূবাহ হতে, তিনি কাতাদাহ হতে, তিনি আনাস (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন। ইবনু আদী বলেনঃ “আমার বাড়ির পরিবারের মধ্যে” তার এ ভাষায় এ সনদে মুনকারের ঘটনা ঘটেছে।

হাকিম বলেনঃ সনদটি সহীহ। আর হাফিয যাহাবী তার প্রতিবাদ করে বলেছেনঃ বরং মুনকার, সহীহ নয়।

আমি (আলবানী) বলছিঃ এর সমস্যা হচ্ছে আবাহ তিনি হচ্ছেন উমার ইবনু হাম্মাদ ইবনু সাঈদ। হাফিয যাহাবী "আযযুয়াফা" গ্রন্থে বলেনঃ ইবনু হিব্বান তার ক্রটি বর্ণনা করেছেন। আর আবু হাতিম বলেনঃ তিনি শক্তিশালী নন। আর তিনি “আলমীযান” গ্রন্থে বলেনঃ ইমাম বুখারী বলেনঃ তিনি মুনকারুল হাদীস।

وعدني ربي في أهل بيتي من أقر منهم بالتوحيد أن لا يعذبهم
منكر

-

رواه المخلص في " الفوائد المنتقاة " (4 / 1) وابن عدي (246 / 1) والحاكم (3 / 150) عن الخليل بن عمر العبدي قال: حدثني عمر الأبح عن سعيد بن أبي عروبة عن قتادة عن أنس مرفوعا. وقال ابن عدي: " وقوله: " في أهل بيتي " في هذا المتن منكر بهذا الإسناد ". وأما الحاكم فقال: " صحيح الإسناد"! ورده الذهبي بقوله: " قلت: بل منكر لم يصح ". قلت: وعلته الأبح هذا وهو عمر بن حماد بن سعيد، قال الذهبي في " الضعفاء ": " جرحه ابن حبان، وقال أبو حاتم: ليس بالقوي ". وفي " الميزان ": قال البخاري: منكر الحديث

وعدني ربي في اهل بيتي من اقر منهم بالتوحيد ان لا يعذبهم منكر - رواه المخلص في " الفواىد المنتقاة " (4 / 1) وابن عدي (246 / 1) والحاكم (3 / 150) عن الخليل بن عمر العبدي قال: حدثني عمر الابح عن سعيد بن ابي عروبة عن قتادة عن انس مرفوعا. وقال ابن عدي: " وقوله: " في اهل بيتي " في هذا المتن منكر بهذا الاسناد ". واما الحاكم فقال: " صحيح الاسناد"! ورده الذهبي بقوله: " قلت: بل منكر لم يصح ". قلت: وعلته الابح هذا وهو عمر بن حماد بن سعيد، قال الذهبي في " الضعفاء ": " جرحه ابن حبان، وقال ابو حاتم: ليس بالقوي ". وفي " الميزان ": قال البخاري: منكر الحديث
হাদিসের মানঃ মুনকার (সহীহ হাদীসের বিপরীত)
পুনঃনিরীক্ষণঃ