পরিচ্ছেদঃ
১৯৫৯। তোমরা যে সব বস্তুকে ঔষধ হিসেবে ব্যবহার করো সেগুলোর সর্বোত্তম হচ্ছে লুদূদ (মুখের এক পার্শ্ব দিয়ে যা পান করানো হয়), সাউদ (নাক দিয়ে যা দেয়া হয়), শিংগা লাগানো এবং এমন ঔষধ খাওয়া যা টয়লেটে যেতে বাধ্য করে।
হাদীসটি দুর্বল।
এটিকে তিরমিযী (২/৪, ৫), হাকিম (৪/২০৯) ও আবু ওবাইদ “আলগারীব” গ্রন্থে (২/৩৯) আব্বাদ ইবনু মানসূর হতে, তিনি ইকরিমাহ হতে, তিনি আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে মারফূ’ হিসেবে বর্ণনা করেছেন।
তিরমিযী বলেনঃ হাদীসটি হাসান গারীব। আর হাকিম বলেনঃ সনদটি সহীহ। আর হাফিয যাহাবী তার সাথে ঐকমত্য পোষণ করেছেন।
অথচ তারা যেমন বলেছেন সেরূপ নয়। কারণ বর্ণনাকারী আব্বাদ ইবনু মানসূরের শেষ জীবনে পরিবর্তন সাধিত হয়েছিল (মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল)। এ ছাড়া তিনি মুদাল্লিস বর্ণনাকারী যেমনটি “আত-তাকরীব” গ্রন্থে এসেছে। তিনি আন আন করে বর্ণনা করেছেন।
হ্যাঁ, শিংগা লাগানো সম্পর্কে বর্ণিত হাদীস সহীহ। সেটিকে আমি অন্য কিতাবে (সহীহার মধ্যে) তাখরীজ করেছি। দেখুন (১০৫৩, ১০৫৪)।
خير ما تداويتم به اللدود والسعوط والحجامة والمشي
ضعيف
-
رواه الترمذي (2 / 4 و5) والحاكم (4 / 209) وأبو عبيد في " الغريب " (39 / 2) عن عباد بن منصور عن عكرمة عن ابن عباس مرفوعا به. وقال الترمذي: " حديث حسن غريب "! وقال الحاكم: " صحيح الإسناد "! ووافقه الذهبي، وليس كما قالوا، لأن عباد بن منصور كان تغير في آخره، ثم هو مدلس كما في " التقريب "، وقد عنعنه نعم، الحديث في الحجامة صحيح، وقد خرجته في الكتاب الآخر (1053 و1054)