পরিচ্ছেদঃ
১৯৪৭। দু’মুমিনের আত্মা অবশ্যই একদিনের চলার পথের দূরত্বের উপর মিলিত হবে। অথচ তারা একে অপরকে কখনও দেখেনি।
হাদীসটি দুর্বল।
এটিকে ইবনু ওয়াহাব “আলজামে” গ্রন্থে (পৃঃ ২৭), আহমাদ (২/১৭৫, ২২০) ও বুখারী “আলআদাবুল মুফরাদ” গ্রন্থে (২৬১) দাররাজ সূত্রে ঈসা ইবনু হিলাল সাদাফী হতে, তিনি আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ) হতে, তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। কারণ ঈসা ইবনু হিলাল সদাফীর হাদীসের ব্যাপারে কিন্তু রয়েছে। তাকে ইবনু হিব্বান নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন। আর হাফিয যাহাবী “আলকাশেফ” গ্রন্থে তার নির্ভরযোগ্য আখ্যা দানকে দুর্বল ইঙ্গিত করেছেন তার এ ভাষার দ্বারা যে, তাকে নির্ভরযোগ্য আখ্যা দেয়া হয়েছে। আর হাফিয ইবনু হাজার বলেনঃ তিনি সত্যবাদী।
আর দাররাজ দুর্বল। তাকে হাফিয যাহাবী "আয যুয়াফা" গ্রন্থে উল্লেখ করে বলেছেনঃ তাকে আবু হাতেম দুর্বল আখ্যা দিয়েছেন। আর ইমাম আহমাদ বলেছেনঃ তার হাদীসগুলো মুনকার। এর দ্বারাই মানবী হাদীসটির সমস্যা বর্ণনা করছেন। তিনি ইবনু লাহী’য়ার দ্বারাও হাদীসটির সমস্যা বর্ণনা করেছেন। কিন্তু এটা ঠিক না, কারণ ইবনু ওয়াহাব এবং বুখারীর নিকট তার মুতাবা’য়াত করা হয়েছে।
إن روحي المؤمنين ليلتقيان على مسيرة يوم، وما رأى أحدهما صاحبه (قط)
ضعيف
-
أخرجه ابن وهب في " الجامع " (ص 27) وأحمد في " المسند " (2 / 175 و220) والبخاري في " الأدب المفرد " (261) من طريق دراج عن عيسى بن هلال الصدفي عن عبد الله بن عمرو بن العاص عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: فذكره. قلت: وهذا سند ضعيف، عيسى بن هلال الصدفي في النفس من حديثه شيء، وقد وثقه ابن حبان، وأشار الذهبي في " الكاشف " إلى تضعيف توثيقه بقوله: " وثق ". وقال الحافظ: " صدوق ". ودراج ضعيف، أورده الذهبي في " الضعفاء "، وقال: " ضعفه أبو حاتم، وقال أحمد: أحاديثه مناكير ". وبهذا أعله المناوي، ولكنه أعله بابن لهيعة أيضا، وليس بشيء لأنه متابع عند ابن وهب والبخاري