পরিচ্ছেদঃ
৭৮১। চারটি বস্তু আশ্চর্য হওয়ার মাধ্যমেই অর্জিত হয়। চুপ থাকা-এটি ইবাদাতের প্রথম- বিনম্রতা, আল্লাহকে স্মরণ করা, প্রতিটি বস্তুর অল্প হওয়া।
হাদিছটি জাল।
এটি ইবনু হিব্বান "আয-যোয়াফা" (২/১৮৫) গ্রন্থে, তাবারানী (১/৬৫/২), ইবনু আদী “আল-কামিল” (১/৮১) গ্রন্থে, আবু তাহের আয-যিয়াদী "ছালাছাতু মাজালেস" (১/১৯৩) গ্রন্থে, হাকিম “আল-মুসতাদরাক” (৪/৩১১) গ্রন্থে এবং তাম্মাম "আল-ফাওয়ায়েদ" (২/১৫৩, ১/২৬৭) গ্রন্থে আল-আওয়াম ইবনু জুওয়াইরিয়াহ হতে তিনি আল-হাসান হতে তিনি আনাস ইবনু মালেক (রাঃ) হতে মারফু’ হিসাবে বর্ণনা করেছেন। ইবনু আদী বলেনঃ আসলে এটি মওকুফ, আনাস (রাঃ)-এর কথা।
আমি (আলবানী) বলছিঃ মারফু হওয়ার সমস্যা হচ্ছে এই ইবনুল জুওয়াইরিয়াহ। তার সম্পর্কে ইবনু হিব্বান বলেনঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে বানোয়াট হাদীছ বর্ণনা করতেন।
অতঃপর তিনি ও হাফিয যাহাবী তার এ হাদীছটি উল্লেখ করে বলেছেনঃ আশ্চর্যের ব্যাপার এই যে, হাকিম হাদীছটি "আল-মুসতাদরাক" গ্রন্থে উল্লেখ করেছেন।
আমি (আলবানী) বলছিঃ তিনি (যাহাবী) “তালখীসুল মুসতাদরাক” গ্রন্থেও ইবনু হিব্বানের কথা উল্লেখ করে তার প্রতিবাদ করেছেন।
হাদীছটি ইবনুল জাওযী “আল-মাওষু’আত” গ্রন্থে ইবনু আদীর বর্ণনা হতে উল্লেখ করে (৩/১৩৫) বলেছেনঃ এটি সহীহ নয়। আল-আওয়াম নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে বানোয়াট হাদীছ বর্ণনাকারী। তিনি সন্দেহ বশত কিছু বস্তু নিয়ে আসতেন ইচ্ছাকৃত নয়, তার দ্বারা দলীল গ্রহণ করা যায় না।
তা সত্ত্বেও সুয়ূতী হাদীছটি “আল-জামেউস সাগীর” গ্রন্থে উল্লেখ করেছেন। ইবনু আবী হাতিম “আল-ইলাল” (২/১১৪) গ্রন্থে দৃঢ়তার সাথে বলেছেনঃ এটি হাসান বা আনাস (রাঃ) হতে মওকুফ।
أربع لا يصبن إلا بعجب: الصمت - وهو أول العبادة -، والتواضع، وذكر الله، وقلة الشيء
موضوع
-
رواه ابن حبان في " الضعفاء " (2 / 185) والطبراني (1 / 65 / 2) وابن عدي في " الكامل " (81 / 1) وأبو طاهر الزيادي في " ثلاثة مجالس " (193 / 1) والحاكم في " المستدرك " (4 / 311) وتمام في " الفوائد " (153 / 2، 267 / 1) عن العوام بن جويرية عن الحسن عن أنس بن مالك مرفوعا
وقال ابن عدي: " الأصل فيه موقوف من قول أنس ". قلت: وعلة المرفوع ابن جويرية هذا، قال ابن حبان: كان يروي الموضوعات عن الثقات ". ثم ساق له هذا الحديث هو والذهبي ثم قال هذا: " قلت: والعجب أن الحاكم أخرجه في (المستدرك)
قلت: ورد عليه في " تلخيص المستدرك " أيضا بقول ابن حبان المذكور. والحديث أورده ابن الجوزي في " الموضوعات " من رواية ابن عدي وقال (3 / 135) : " لا يصح، العوام يروي الموضوعات عن الثقات، وكان يأتي بالشيء على التوهم لا التعمد، فلا يحتج به ". ولم يتعقبه السيوطي في " اللآليء " (2 / 319 - 320
) إلا بأن الحاكم أخرجه في " المستدرك " والبيهقي في " الشعب " من هذا الوجه
وهذا تعقب لا طائل تحته كما هو بين، فمن العجيب أن يورد السيوطي الحديث في " الجامع الصغير " من رواية الطبراني والحاكم والبيهقي! فتعقبه المناوي بما خلاصته: " سكت المصنف عليه فأوهم أنه لا علة فيه، وهو اغترار بقول الحاكم " صحيح
وغفل عن تشنيع الذهبي في " التلخيص " والمنذري والحافظ العراقي عليه بأن فيه العوام بن جويرية ". ثم ذكر كلام ابن حبان فيه، وتعجب الذهبي من إخراج الحاكم للحديث. ثم قال: " ومن ثم أورده ابن الجوزي في " الموضوعات ". وتعقبه المصنف فلم يأت بطائل كعادته
قلت: وجزم ابن أبي حاتم في " العلل " (2 / 114) بأنه موقوف على الحسن أو أنس