পরিচ্ছেদঃ
৬৭৬। যদি কোন ব্যক্তির দাসদাসী/চতুষ্পদ জন্তু বা শিশু সস্তানের চরিত্র মন্দ হয়ে যায়, তাহলে তার দুই কানে নিম্নের আয়াতটিপাঠ করোঃ "তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তালাশ করছে" সূরা আল-ইমরানঃ ৮৩।
হাদীছটি জাল।
এটি আবুল ফযল আল-হামাদানী “মাজলিছুম মিন হাদীছে আবিশ শাইখ” (১/৬৬) গ্রন্থে এবং ইবনু আসাকির (৫/১২২/২) আবু খালাফ হতে তিনি আনাস ইবনু মালেক (রাঃ) হতে মারফু’ হিসাবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি বানোয়াট। ইমাম যাহাবী বলেনঃ আবু খালাফ আল-আ’মাকে আনাস (রাঃ) হতে বর্ণনাকারী হিসাবে ইয়াহইয়া ইবনু মা’ঈন মিথ্যুক আখ্যা দিয়েছেন। আবু হাতিম বলেছেনঃ তিনি মুনকারুল হাদীছ।
হাদীছটি ইবনুস সুন্নী (নং ৫০৪) আল-মিনহাল ইবনু ঈসা হতে তিনি ইউনুস ইবনু ওবায়েদ হতে সংক্ষিপ্তাকারে আনাস (রাঃ) হতে মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। এ কারণেই হাফিয ইবনু হাজার বলেনঃ খবরটি মাকতু। আল-মিনহাল সম্পর্কে আবু হাতিম বলেনঃ তিনি মাজহুল। হাদীছটি ইবনু অধ্বাস (রাঃ) হতেও পেয়েছি। ছায়ালাবী তার “তাফসীর” গ্রন্থে বর্ণনা করেছেন। কিন্তু হাফিয তার পুরো সনদটি উল্লেখ করেননি।
من ساء خلقه من الرقيق والدواب والصبيان فاقرءوا في أذنيه (أفغير دين الله يبغون) الآية
موضوع
-
رواه أبو الفضل الهمداني في آخر " مجلس من حديث أبي الشيخ " (66 / 1) وابن عساكر (5 / 122 / 2) عن أبي خلف عن أنس بن مالك مرفوعا
قلت: وهذا إسناد موضوع، قال الذهبي: " أبو خلف الأعمى عن أنس كذبه يحيى بن معين، وقال أبو حاتم: منكر الحديث ". والحديث رواه ابن السني (رقم 504) عن المنهال بن عيسى: حدثنا يونس بن عبيد قال: فذكره مختصرا نحوه موقوفا عليه. ولذلك قال الحافظ: " هو خبر مقطوع والمنهال قال أبو حاتم: مجهول، وقد وجدته عن ابن عباس. أخرجه الثعلبي (في التفسير) ". ولم يذكر الحافظ إسناده بتمامه لينظر فيه. وقد نقلت كلامه عن " شرح الأذكار " (5 / 152)