পরিচ্ছেদঃ ২২৬- রুগ্নের রোগযাতনা (তার গুনাহর) কাফফারাস্বরূপ।

৪৯৬। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ঈমানদার পুরুষ ও নারীর জান-মাল ও পরিবার-পরিজনের উপর বালা-মুসীবত লেগেই থাকে। অতঃপর সে মহামহিম আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে, তার কোন গুনাহই অবশিষ্ট থাকে না (তিরমিযী, আহমাদ)।

মুহাম্মাদ ইবনে উবাইদ আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন: উমার ইবনে তালহা আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি মুহাম্মাদ ইবনে আমরের সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন এবং এতে তিনি "তার সন্তানের ব্যাপারেও" যোগ করেছেন।

حَدَّثَنَا مُوسَى ، قَالَ : حَدَّثَنَا حَمَّادٌ ، قَالَ : أَخْبَرَنَا عَدِيُّ بْنُ عَدِيٍّ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " لا يَزَالُ الْبَلاءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ ، فِي جَسَدِهِ وَأَهْلِهِ وَمَالِهِ ، حَتَّى يَلْقَى اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ " . حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ ، قَالَ : حَدَّثَنَا عُمَرُ بْنُ طَلْحَةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو مِثْلَهُ ، وَزَادَ " فِي وَلَدِهِ " .

حدثنا موسى ، قال : حدثنا حماد ، قال : اخبرنا عدي بن عدي ، عن ابي سلمة ، عن ابي هريرة ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " لا يزال البلاء بالمومن والمومنة ، في جسده واهله وماله ، حتى يلقى الله عز وجل وما عليه خطيىة " . حدثنا محمد بن عبيد ، قال : حدثنا عمر بن طلحة ، عن محمد بن عمرو مثله ، وزاد " في ولده " .
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ