ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৯৫

পরিচ্ছেদঃ

১৯৯৫। তোমরা নারীদের সংস্পর্শ হতে বেঁচে থাক।

হাদীসটি খুবই দুর্বল।

এটিকে দাইলামী (১/১/৪৫) আব্দুর রহমান ইবনু ইবরাহীম হতে, তিনি ইবনু আবী ফুদায়েক হতে, তিনি আলী ইবনু আবূ আলী হতে, তিনি মুহাম্মাদ ইবনুল মুনকাদির হতে, তিনি জাবের (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

হাফিয ইবনু হাজার এর জন্য সাদা স্থান ছেড়ে দিয়েছেন। অথচ এর সনদটি দুর্বল। আর এ আলী হচ্ছেন লাহবী মাদানী। তার সম্পর্কে আহমাদ বলেনঃ তার কতিপয় মুনকার রয়েছে। আবু হাতিম ও নাসাঈ বলেনঃ তিনি মাতরূক। ইবনু মাঈন বলেনঃ তিনি কিছুই না। “আলমীযান” গ্রন্থে এরূপই এসেছে। তিনি তার কতিপয় মুনকার হাদীস উল্লেখ করেছেন এটি সেগুলোর একটি।

اتقوا محاش النساء ضعيف جدا - لديلمي (1 / 1 / 45) عن عبد الرحمن بن إبراهيم: حدثنا ابن أبي فديك عن علي بن أبي علي عن محمد بن المنكدر عن جابر مرفوعا. بيض له الحافظ، وإسناده ضعيف، علي هذا وهو اللهبي المدني: " قال أحمد: له مناكير. وقال أبو حاتم والنسائي: متروك. وقال ابن معين: ليس بشيء ". كذا في " الميزان "، وساق له من مناكيره أحاديث هذا أحدها


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ