ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৯৪

পরিচ্ছেদঃ

১৯৯৪। আমি আমার উম্মাতের ব্যাপারে দুর্বল ইয়াকীন ছাড়া অন্য কিছুর ব্যাপারে ভয় করি না।

হাদীসটি দুর্বল।

হাদীসটিকে ইবনু নাসর “আসসালাত” গ্রন্থে (১/১৭২), বুখারী “আততারীখ” গ্রন্থে (৩/১/২৬৪), ইবনু আবিদ দুনিয়া "আলইয়াকীন" গ্রন্থে (কাফ ১/২), কালাবাযী “মিফতাহুল মায়ানী” গ্রন্থে (১/২৩৪) ও ইবনু আসাকির (১৪/৩৭৫/১) সাঈদ ইবনু আবু আইউব সূত্রে আব্দুর রহমান ইবনু বুযুরজ হতে, তিনি আবু হুরাইরাহ (রাঃ)-কে বলতে শুনেছেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ...।

আমি (আলবানী) বলছিঃ আব্দুর রহমান ইবনু বুযুরজ ছাড়া এ সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তাকে ইবনু আবী হাতেম (২/২/২১৬) এ সাঈদ এবং ইবনু লাহীয়ার বর্ণনায় উল্লেখ করে তার সম্পর্কে ভালো-মন্দ কিছুই বলেননি। ইমাম বুখারীও তাই করেছেন।

আর ইবনু হিব্বান তাকে “আসসিকাত” গ্রন্থে (৫/৯৫) উল্লেখ করেছেন।

ما أخاف على أمتي إلا ضعف اليقين ضعيف - خرجه ابن نصر في " الصلاة " (172 / 1) والبخاري في " التاريخ " (3 / 1 / 264) وابن أبي الدنيا في " اليقين " (ق 2 / 1) والكلاباذي في "مفتاح المعاني " (234 / 1) وابن عساكر (14 / 375 / 1) من طريق سعيد بن أبي أيوب عن عبد الرحمن بن بزرج سمع أبا هريرة يقول: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره. قلت: وهذا إسناد رجاله ثقات غير عبد الرحمن بن بزرج، فأورده ابن أبي حاتم (2 / 2 / 216) من رواية سعيد هذا وابن لهيعة عنه، ولم يذكر فيه جرحا ولا تعديلا، وكذلك صنع البخاري. وأما ابن حبان، فذكره في " الثقات " (5 / 95)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ