ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৮৬

পরিচ্ছেদঃ

১৯৮৬। কাফের ব্যক্তি কিয়ামতের দিন তার দু’ফারসাখ (ছয় মাইল) দীর্ঘ যবানকে টানতে থাকবে লোকেরা যাকে পা দিয়ে দলিত করবে।

হাদীসটি দুর্বল।

এটিকে তিরমিযী (৩/৩৪১), আহমাদ (২/৯২), ইবনু আবিদ দুনিয়া “কিতাবুল আহওয়াল” গ্রন্থে (২/৮৬) ও খাতীব (১২/৩৬৩) আবুল আজলান মুহারেবী হতে, তিনি বলেনঃ আমি আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)-কে বলতে শুনেছিঃ তিনি মারফু হিসেবে উল্লেখ করেন। তিরমিযী ছাড়া তারা সকলে বলেছেনঃ আবুল আজলান মুহারিবী হতে, তিনি (তিরমিযী) বলেনঃ আবুল মুখারিক্ব হতে। তিরমিযী বলেনঃ আমরা এটিকে এ সূত্র হতেই চিনি আর আবুল মুখারিক্ব পরিচিত নন।

হাফিয যাহাবী বলেনঃ সঠিক হচ্ছে (তার পরিবর্তে) আবুল আজলান হতে, যাকে চেনা যায় না।

إن الكافر ليجر لسانه يوم القيامة فرسخين يتوطأه الناس ضعيف - رواه الترمذي (3 / 341 - تحفة) وأحمد (2 / 92) وابن أبي الدنيا في " كتاب الأهو ال " (86 / 2) والخطيب (12 / 363) عن أبي العجلان المحاربي قال: سمعت عبد الله بن عمر يقول: فذكره مرفوعا، وكلهم قالوا: عن أبي العجلان غير الترمذي فقال: " عن أبي المخارق "، وقال: " إنما نعرفه من هذا الوجه، وأبو المخارق ليس بمعروف ". وقال الذهبي: " والصواب بدله عن أبي عجلان، لا يعرف


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ