ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৭৯

পরিচ্ছেদঃ

১৯৭৯। মৃত ব্যক্তির জন্য একটি হজ্জ্ব তিনজনের পক্ষ থেকে আদায় হয়; যার জন্য হাজ্জ্ব করা হচ্ছে তার জন্য, যে বদলী হাজ্জ্ব করল তার জন্য আর যে হাজ্জ্ব করার জন্য অসিয়্যাত করেছেন তার জন্য।

হাদীসটি দুর্বল।

এতিকে দারাকুতনী ইবরাহীম ইবনু মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া হতে, তিনি মুহাম্মাদ ইবনু সুলাইমান ইবনু ফারেস হতে, তিনি হাসান ইবনুল আলা বাসরী হতে, তিনি মাসলামাহ ইবনু ইবরাহীম হতে, তিনি হিশাম ইবন সা’ঈদ হতে, তিনি সাঈদ হতে, তিনি কাতাদাহ হতে, তিনি আনাস (রাঃ) হতে, তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।

"আললাআলীল মাসনুয়াহ" গ্রন্থে (২/৭৩) এরূপই এসেছে। তিনি এটিকে পূর্বোক্ত (১৯৬৪) নং হাদীসের শাহেদ হিসেবে উল্লেখ করেছেন এবং চুপ থেকেছেন। সে সনদটি দুর্বল। তার মধ্যে এমন কেউ রয়েছেন যার জীবনী পাচ্ছি না। আর তারা হচ্ছেন হিশাম ইবনু সাঈদের নিম্নের প্রত্যেক বর্ণনাকারী, দারাকুতনীর শাইখ ইবরাহীম ইবনু মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া ছাড়া। কারণ তিনি নির্ভরযোগ্য। তিনি হচ্ছেন আবু ইসহাক মুযাক্কী নাইসাপূরী। তার জীবনী দেখুন “তারীখু বাগদাদ” গ্রন্থে (৬/১৬৮-১৬৯)।

আর ইবনু ফারেস হচ্ছেন দাল্লাল। তার জীবনী “আলআনসাব” গ্রন্থে রয়েছে। আখরাম হতে বর্ণিত হয়েছে তার সম্পর্কে তিনি বলেনঃ শুধুমাত্র তার যবানের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি। কারণ তিনি অশোভনীয় ভাষার অধিকারী ছিলেন।

আর তার উপরের দু’জন আমার (আলবানীর) নিকট যেসব জীবনী গ্রন্থ রয়েছে সেগুলোর মধ্যে তাদের জীবনী পাচ্ছি না।

হাদীসটির আরেকটি সূত্র রয়েছে সেটি সম্পর্কে সুয়ূতী অবগত হননি। সেটিকে বাইহাকী তার “সুনান” গ্রন্থে (৫/১৮০) কুতাইবাহ ইবনু সাঈদ সূত্রে যাজের ইবনুস সলত ত্বহী হতে, তিনি যিয়াদ ইবনু সুফইয়ান হতে, তিনি আবু সালামাহ হতে, তিনি আনাস ইবনু মালেক (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি সম্পর্কে বলেন যে হাজ্জ্ব করার আসিয়্যাত করেছিলঃ “তার জন্য চারটি হাজ্জ্ব লিখা হবে; একটি হাজ্জ্ব যে তা লিখেছে, একটি হাজ্জ্ব যে তা বাস্তবায়ন করেছে, একটি হাজ্জ্ব যে তা গ্রহণ করেছে এবং একটি হাজ্জ্ব যে তা করার নির্দেশ প্রদান করেছে।”

তিনি (বাইহাকী) বলেনঃ এ যিয়াদ ইবনু সুফইয়ান মাজহুল। আর সনদটি দুর্বল।

আমি (আলবানী) বলছিঃ তার থেকে বর্ণনাকারী যাজের ইবনুস সলতের জীবনী পাচ্ছি না।

حجة للميت ثلاثة: حجة للمحجوج عنه وحجة للحاج وحجة للوصي ضعيف - قال الدارقطني: حدثنا إبراهيم بن محمد بن يحيى حدثنا محمد بن سليمان ابن فارس حدثنا الحسن بن العلاء البصري حدثنا مسلمة بن إبراهيم حدثنا هشام بن سعيد عن سعيد عن قتادة عن أنس قال: قال رسول الله صلى الله عليه وسلم ... كذا في " اللآلىء المصنوعة " (2 / 73) ذكره شاهدا للحديث المتقدم (1964) بلفظ: " إن الله يدخل بالحجة الواحدة ... ". وسكت عليه. وهو سند ضعيف، فيه من لم أجد له ترجمة، وهم كل من دون هشام بن سعيد، حاشا شيخ الدارقطني إبراهيم بن محمد بن يحيى، فإنه ثقة، وهو أبو إسحاق المزكي النيسابوري، انظر ترجمته في " تاريخ بغداد " (6 / 168 - 169) . وابن فارس - وهو الدلال - ترجمته في " الأنساب "، وذكر عن الأخرم أنه قال فيه: " ما أنكرنا عليه إلا لسانه فإنه كان فاحشا ". وأما الاثنان اللذان فوقه فإني لم أجد لهما ذكرا في كتب التراجم التي عندي. وللحديث طريق آخر غفل عنه السيوطي، ومن الغريب أنه في " سنن البيهقي " التي نقل السيوطي نفسه عنها الحديث المشار إليه آنفا، فسبحان من لا يسهو ولا ينسى. فأخرجه في " سننه " (5 / 180) من طريق قتيبة بن سعيد حدثنا زاجر بن الصلت الطاحي حدثنا زياد ابن سفيان عن أبي سلمة عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال في رجل أوصى بحجة: " كتبت له أربع حجج: حجة للذي كتبها وحجة للذي أنفذها وحجة للذي أخذها وحجة للذي أمر بها ". وقال: زياد بن سفيان هذا مجهول، والإسناد ضعيف ". قلت: والراوي عنه زاجر بن الصلت لم أجد له ترجمة


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ