ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৬৮

পরিচ্ছেদঃ

১৯৬৮। দাজ্জাল সাদা (সবুজ মিশ্ৰিত) রং-এর গাধায় চড়ে বের হবে। তার দু’কানের মাঝের দূরত্ব হবে সত্তর বছরের (পথের) সমান। তার সাথে সত্তর হাজার ইয়াহুদী থাকবে, যাদের পোষাক হবে সবুজ মিশ্ৰিত সাদা রং-এর, তারা কুমা ইবনুল (অথবা আবিল) হামরায় অবতরণ করবে।

হাদীসটি খুবই দুর্বল।

এটিকে হাসান ইবনু রাশীক আসকারী “আলমুনতাকা মিনাল আমলী” গ্রন্থে (২/৪২) আলী ইবনু সাঈদ ইবনু বাশীর হতে, তিনি আব্দুল আযীয ইবনু ইয়াহইয়া হতে, তিনি সুলাইমান ইবনু বিলাল হতে, তিনি মুহাম্মাদ আবূ উকবাহ হতে, তিনি তার পিতা হতে, তিনি আবূ হুরাইরাহ (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। আব্দুল আযীয ইবনু ইয়াহইয়া আলমাদানী সম্পর্কে হাফিয ইবনু হাজার বলেনঃ তিনি মাতরূক, তাকে ইবরাহীম ইবনুল মুনযির মিথ্যুক আখ্যা দিয়েছেন।

হাদীসটিকে "আলমিশকাত" গ্রন্থে (৫৪৯৩) معه سبعون ألف এ অংশ ছাড়া উল্লেখ করে তিনি বলেছেনঃ এটিকে বাইহাকী “আলবা’সু অননুশূর” গ্রন্থে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ বর্ধিত অংশটুকু “সহীহ মুসলিম” গ্রন্থে (৮/২০৭) আনাস (রাঃ) হতে মারফু’ হিসেবে নিম্নের বাক্যে বর্ণিত হয়েছেঃ

আসবাহানের সত্তর হাজার ইয়াহুদী দাজ্জালের অনুসরণ করবে যাদের সাদা কাপড় থাকবে।

ইবনু আব্বাস (রাঃ)-এর হাদীসের মধ্যে এসেছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচোক্ষে দাজ্জালকে তার আসল আকৃতিতে দেখেছেন, ঘুমের মধ্যে দেখা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ আমি তাকে বড় দেহবিশিষ্ট ধবধবে সাদা শরীর ফুলা অবস্থায় দেখেছি...।

এটিকে ইমাম আহমাদ (১/৩৭৪) হাসান সনদে বর্ণনা করেছেন।

হাদীসটির প্রথম বাক্য অন্য হাদীসে এর চেয়ে ভালো সনদে এসেছে “আকমার" শব্দ ছাড়া। কিন্তু সেটিও দুর্বল।

يخرج الدجال على حمار أقمر، ما بين أذنيه سبعون عاما، معه سبعون ألف يهودي عليهم الطيالسة بالحضر، حتى ينزلوكوم ابن الحمراء ضعيف جدا - رواه الحسن بن رشيق العسكري في " المنتقى من الأمالي " (42 / 2) : حدثنا علي بن سعيد بن بشير حدثنا عبد العزيز بن يحيى حدثنا سليمان بن بلال عن محمد أبو عقبة عن أبيه عن أبي هريرة مرفوعا. قلت: وهذا إسناد ضعيف جدا، عبد العزيز بن يحيى المدني، قال الحافظ: " متروك، كذبه إبراهيم بن المنذر ". والحديث أورده في " المشكاة " (5493) دون قوله: " معه سبعون ألف". وقال: " رواه البيهقي في كتاب (البعث والنشور) ". قلت: وهذه الزيادة في " صحيح مسلم " (8 / 207) عن أنس مرفوعا بلفظ: " يتبع الدجال من يهو د أصبهان سبعون ألفا عليهم الطيالسة ". وفي حديث ابن عباس أن النبي صلى الله عليه وسلم رأى الدجال في صورته رؤيا عين ليس رؤيا منام، فسئل النبي صلى الله عليه وسلم عن الدجال فقال: رأيته فيلمانيا أقمر هجانا ... أخرجه أحمد (1 / 374) بسند حسن. وقد جاءت الجملة الأولى في حديث آخر إسناده خير من هذا، دون قوله: " أقمر "، ولكنه ضعيف أيضا، مع الاختلاف في بعد ما بين أذني الحمار، وهو الحديث الآتي بعده


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ