পরিচ্ছেদঃ
১৯৬৬। (ধারাবাহিকভাবে কিয়ামতের) আলামাতগুলো দু’শত বছরের পরে (প্রকাশ পাবে)।
হাদীসটি বানোয়াট।
এটিকে ইবনু মাজাহ (৪০৫৭), ওকাইলী “আযযুয়াফা” গ্রন্থে (৩২২), কুতাই’ঈ “জুযউল আলফ দীনার” গ্রন্থে (১/৩৫) ও হাকিম (৪/৪২৮) মুহাম্মাদ ইবনু ইউনুস ইবনু মূসা হতে, তিনি আউন ইবনু আম্মারাহ আম্বারী হতে, তিনি আবদুল্লাহ ইবনুল মুসান্না হতে, তিনি সুমামাহ হতে, তিনি আনাস ইবনু মালেক (রাঃ) হতে, তিনি আবু কাদাহ্ (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন। ওকাইলী বলেনঃ বুখারী বলেনঃ আউন ইবনু আম্মারাহ (তার মা’রূফ হাদীসও আছে আবার মুনকারও আছে) আর এটিকে একমাত্র তার মাধ্যমেই চেনা যায়। ইবনু সীরীন হতে তার কথা হিসেবে এটিকে বর্ণনা করা হয়েছে।
আমি (আলবানী) বলছিঃ হাদীসটি উল্লেখ করার পর ইমাম বুখারীর সম্পূর্ণ কথা হচ্ছেঃ দু’শত অতীত হয়ে গেছে অথচ আয়াতসমূহ হতে কিছুই ছিল না। এ কারণে ইবনুল কাইউম "আলমানার" গ্রন্থে (পৃঃ ৪১) দৃঢ়তার সাথে বানোয়াট আখ্যা দিয়েছেন। আর হাকিম বলেছেনঃ এটি শাইখাইনের শর্তানুযায়ী সহীহ।
আমি (আলবানী) বলছিঃ এটি তার অশোভনীয় সন্দেহগুলোর অন্তর্ভুক্ত। কারণ আউন দুর্বল হওয়া ছাড়াও তার থেকে বুখারী ও মুসলিম কিছুই বর্ণনা করেননি। এ কারণে হাফিয যাহাবী তার সমালোচনা করে বলেছেনঃ আমি ধারণা করছি এটি বানোয়াট। আর আউনকে তারা দুর্বল আখ্যা দিয়েছেন।
পরক্ষণেই মানবী বলেনঃ ইবনুল জাওযী হাদীসটিকে পূর্বেই বানোয়াট হিসেবে হুকুম লাগিয়েছেন।
তিনি "আততায়সীর" গ্রন্থে বলেনঃ এটিকে হাকিম সহীহ আখ্যা দিয়েছেন। অতঃপর তারা তার প্রতিবাদ করে বলেছেনঃ খুবই দুর্বল। বরং বলা হয়েছে এটি বানোয়াট।
الآيات بعد المائتين موضوع - رواه ابن ماجه (4057) والعقيلي في " الضعفاء " (322) والقطيعي في " جزء الألف دينار " (35 / 1) والحاكم (4 / 428) عن محمد (هو ابن يونس بن موسى) قال: حدثنا عون بن عمارة العنبري قال: حدثنا عبد الله بن المثني عن ثمامة عن أنس بن مالك عن أبي قتادة مرفوعا. وقال العقيلي: " قال البخاري: عون بن عمارة " تعرف وتنكر " ولا يعرف إلا به، وقد روي عن ابن سيرين من قوله ". قلت: وتمام كلام البخاري بعد أن ساق الحديث: " فقد مضى مائتان ولم يكن من الآيات شيء ". ولهذا جزم ابن القيم في " المنار " (ص 41) بوضعه، وأما الحاكم فقال: " صحيح على شرط الشيخين "! قلت: وهذا من أوهامه الفاحشة، فإن عونا هذا مع ضعفه لم يخرج له الشيخان شيئا، وقد تعقبه الذهبي بقوله: " قلت: أحسبه موضوعا، وعون ضعفوه ". قال المناوي عقبة: " وسبقه إلى الحكم بوضعه ابن الجوزي، وتعقبه المصنف فما راح ولا جاء! ". وقال في " التيسير ": " صححه الحاكم. فأنكروا عليه وقالوا: واه جدا. بل قيل بوضعه