ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৬৪

পরিচ্ছেদঃ

১৯৬৪। আল্লাহ্ তা’য়ালা এক হাজ্জ্বের দ্বারা তিনজনকে জান্নাত দেনঃ মৃত ব্যক্তি, তার পক্ষ থেকে হাজ্জ্বকারী এবং হাজ্জ্ব সম্পন্ন করতে সহযোগিতাকারীকে।

হাদীসটি দুর্বল।

এটিকে বাইহাকী তার “সুনান” গ্রন্থে (৫/১৮০) আলী ইবনুল হাসান ইবনু আবূ ঈসা সূত্রে ইসহাক ইবনু ঈসা ইবনু ত্বব্বা হতে, তিনি আবূ মা’শার হতে, তিনি মুহাম্মাদ ইবনুল মুনকাদির হতে, তিনি জাবের ইবনু আব্দুল্লাহ (রাঃ) হতে তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ... ।

বাইহাকী বলেনঃ আবু মা’শার হচ্ছেন নাজীহ সিন্দী মাদানী, তিনি দুর্বল।

আমি (আলবানী) বলছিঃ ইবনুল জাওযী হাদীসটিকে “আলমাওযুয়াত” গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি ইবনু আদীর সূত্রে তার সনদে ইসহাক ইবনু ইবরাহীম সুখতিয়্যানী হতে, তিনি ইসহাক ইবনু বিশর হতে, তিনি আবূ মা’শার হতে বর্ণনা করে বলেছেনঃ এটি সহীহ নয়। ইসহাক জালকারী।

আর সুয়ূতী তার সমালোচনা করে "আললাআলিল মাসনূ’আহ" গ্রন্থে (২/৭৩) বলেছেনঃ এটিকে বাইহাকী তার “সুনান” গ্রন্থে উল্লেখ করে শুধুমাত্র দুর্বল আখ্যা দিয়েছেন। আর “শুয়াবুল ঈমান” গ্রন্থে বলেছেনঃ আলী ইবনুল হাসান পর্যন্ত তার সনদটি সুনানের মধ্যে তার সনদের মত। তবে তিনি বলেছেনঃ ইসহাক হতে আমার ধারণা ইবনু ইসহাক, তিনি আবু মা’শার হতে..।

আমি (আলবানী) বলছিঃ দু’টি কারণে সঠিকের নিকটবর্তী হচ্ছে এই যে, তিনি হচ্ছেন ইসহাক ইবনু বিশরঃ

১। বাইহাকীর বর্ণনার বিপরীতে ইবনু আদীর বর্ণনায় কোন প্রকার সন্দেহ ছাড়াই দৃঢ়তার সাথে ইবনু বিশরকে উল্লেখ করা হয়েছে। আর যিনি ধারণা করে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আলী ইবনুল হাসান ইবনু আবী ’ঈসা যাকে আমি চিনি না।

২। ইবনু বিশরই আবু মা’শার হতে বর্ণনাকারী হিসেবে পরিচিতি লাভ করেছেন, ইবনুত ত্বব্বা নন। তবে হাদীসটির সমস্যা হিসেবে তাকে চিহ্নিত না করে বরং আবূ মা’শারকে করাই শ্রেয়। কারণ তার আরেকটি সূত্র রয়েছে। সুয়ূতী তার পূর্বোক্ত কথাকে পূর্ণ করতে গিয়ে বলেনঃ এটিকে বাইহাকী “আশশুয়াব” গ্রন্থেও ইবনু আদীর সূত্র হতে, মুফাযযাল ইবনু মুহাম্মাদ জুন্দী হতে, তিনি সালামাহ ইবনু শাবীব হতে, তিনি আব্দুর রাজ্জাক হতে, তিনি আবু মা’শার হতে বর্ণনা করেছেন। আর তার আনাস (রাঃ)-এর হাদীস হতে একটি শাহেদ রয়েছে। কিন্তু তার সনদে অজ্ঞতা রয়েছে যেমনটি তার ব্যাখ্যা (১৯৭৯) নম্বরে আসবে।

অতঃপর আমি হাদীসটিকে আবুশ শাইখের "ত্ববাকাতুল আসবাহানীয়ীন" গ্রন্থে দেখেছি। তিনি এটিকে (কাফ ১/৭২) সালেহ ইবনু সাহল সূত্রে ইসহাক ইবনু বিশর কাহেলী হতে বর্ণনা করেছেন।

এ থেকে প্রমাণিত হচ্ছে যে, আবু মা’শার হতে বর্ণনাকারী ইসহাক হচ্ছেন ইসহাক ইবনু বিশর। আর তিনি মিথ্যা বর্ণনা করার দোষে দোষী। তবে তার মুতাবায়াত করা হয়েছে যেমনটি পূর্বে আলোচনা করা হয়েছে। এ কারণে হাদীসটি দুর্বল, বানোয়াট নয়।

إن الله عز وجل يدخل بالحجة الواحدة ثلاثة نفر الجنة: الميت، والحاج عنه، والمنفذ ذلك ضعيف - أخرجه البيهقي في " سننه " (5 / 180) من طريق علي بن الحسن بن أبي عيسى: حدثنا إسحاق - يعني ابن عيسى بن الطباع -: حدثنا أبو معشر عن محمد بن المنكدر عن جابر بن عبد الله قال: قال رسول الله ... وقال: " أبو معشر هذا نجيح السندي مدني ضعيف ". قلت: وقد أورده ابن الجوزي في " الموضوعات " لأنه ذكره من طريق ابن عدي بسنده إلى إسحاق بن إبراهيم السختياني: حدثنا إسحاق بن بشر: حدثنا أبو معشر به، وقال: " لا يصح، إسحاق يضع ". وتعقبه السيوطي في " اللآلىء المصنوعة " (2 / 73) ، فقال: " قلت: أخرجه البيهقي في " سننه " واقتصر على تضعيفه، وفي " شعب الإيمان " قال: (قلت: فإن إسناده مثل إسناده في السنن إلى علي بن الحسن، إلا أنه قال:) حدثنا إسحاق أظنه ابن عيسى: حدثنا أبو معشر به ". قلت: والأقرب أنه إسحاق بن بشر لسببين: الأول: أنه جاء كذلك منسوبا مقطوعا به غير مظنون في رواية ابن عدي بخلاف رواية البيهقي، ولاسيما والقائل: " أظنه " فيما هو المتبادر هو الراوي عنه علي بن الحسن بن أبي عيسى ولم أعرفه. والآخر: أن ابن بشر هو المشهور بالرواية عن أبي معشر بخلاف ابن الطباع، لكن الحمل في الحديث ليس عليه بل على أبي معشر، لأن له طريقا أخرى إليه. فقال السيوطي متمما لكلامه السابق: " وأخرجه أيضا (يعني البيهقي في " الشعب ") من طريق ابن عدي: حدثنا المفضل بن محمد الجندي: حدثنا سلمة بن شبيب: حدثنا عبد الرزاق عن أبي معشر به، وله شاهد من حديث أنس، لكن في إسناده جهالة كما يأتي بيانه برقم (1979) . ثم رأيت الحديث في " طبقات الأصبهانيين " لأبي الشيخ، أخرجه (ق 72 / 1) من طريق صالح بن سهل قال: حدثنا إسحاق بن بشر الكاهلي به. فهذا مما يرجح أن إسحاق الراوي عن أبي معشر هو ابن بشر، وهو متهم، لكنه قد توبع كما تقدم، فالحديث ضعيف، وليس بموضوع


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ