ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৫৪

পরিচ্ছেদঃ

১৯৫৪। তুমি যার দ্বারা তোমার ভাইকে সম্বোধন করাকে অপছন্দ কর তাই গীবাত।

হাদীসটি দুর্বল।

এটিকে ইবনু আসাকির (১৪/৩৩৯/২) আহমাদ ইবনু সালেহ ইবনু আরসালান ফাইসূমী হতে মক্কায়, তিনি আব্দুল ফায়েয যুননূন ইবনু ইবরাহীম মিসরী হতে, তিনি ইউনুস ইবনু যায়েদ হতে, তিনি যুহরী হতে, তিনি আনাস (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। আহমাদ ইবনু সালেহ, আমার ধারণা তিনি মাক্কী সাওয়াক, তাকে দারাকুতনী প্রমুখ দুর্বল আখ্যা দিয়েছেন। কিন্তু “আললিসান” গ্রন্থে যিনমূন মিসরী হতে আহমাদ ইবনু সুবাইহ ফাউমীকে উল্লেখ করা হয়েছে। তাকে দু’স্থানে উল্লেখ করা হয়েছে। জানি না এটি সঠিক নাকি যা “আততারীখ” গ্রন্থে উল্লেখ করা হয়েছে।

আর ইবনু সুবাইহির জীবনী আমি পাচ্ছি না।

আর যুন্নুন সম্পর্কে দারাকুতনী বলেনঃ মালেক হতে তিনি কতিপয় হাদীস বর্ণনা করেছেন সেগুলোর ব্যাপারে বিরূপ মন্তব্য রয়েছে।

আলোচ্য এ হাদীসটির সনদের মধ্যে বিরোধিতা করা হয়েছে। ইবনু ওয়াহাব “আলজামে” গ্রন্থে (পৃঃ ৫৪) বলেনঃ আমাকে হাদীসটি সেই বর্ণনা করে শুনিয়েছেন যিনি আকীল ইবনু খালেদ হতে শুনেছেন, তিনি ইবনু শিহাব হতে হাদীসটি বর্ণনা করেছেন যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।

আমি (আলবানী) বলছিঃ তিনি এটিকে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। সম্ভবত মুরসাল হওয়াই সঠিক। ইবনু ওয়াহাব অন্য একটি সূত্রে ভিন্ন ভাষায় হাদীসটি বর্ণনা করেছেন। সেটি একটি হাদীস পরে আসবে।

হাদীসটিকে সুয়ূতী ইবনু আসাকিরের বর্ণনা হতে উল্লেখ করেছেন। আর মানবী এর জন্য সাদা স্থান ছেড়ে দিয়ে তার দু’গ্রন্থের মধ্যে এর সনদ সম্পর্কে কোন কিছুই বলেননি। বাহ্যিক অবস্থা এই যে, সম্ভবত তিনি এর সনদ সম্পর্কে অবগত হননি।

ما كرهت أن تواجه به أخاك فهو غيبة ضعيف - رواه ابن عساكر (14 / 339 / 2) عن أحمد بن صالح بن أرسلان الفيومي - بمكة -: حدثنا أبو الفيض ذوالنون بن إبراهيم المصري: حدثني يونس - يعني ابن زيد - حدثني الزهري عن أنس مرفوعا. قلت: وهذا إسناد ضعيف، أحمد بن صالح هذا أظنه المكي، السواق ضعفه الدارقطني وغيره. لكن وقع في الرواة عن ذي النون المصري من " اللسان أحمد بن صبيح الفيومي. وقع ذلك في موضعين منه، فلا أدري هل الصواب هذا، أم ما في " التاريخ ". وابن صبيح لم أجد له ترجمة. وذوالنون قال الدارقطني: " روى عن مالك أحاديث فيها نظر ". وقد خولف في إسناد هذا الحديث، فقال ابن وهب في " الجامع " (ص 54) : " وحدثني من سمع عقيل بن خالد يحدث عن ابن شهاب أن رسول الله صلى الله عليه وسلم قال: فذكره قلت: فأرسله. ولعله الصواب. وقد رواه ابن وهب من طريق أخرى، بلفظ آخر، يأتي بعد حديث، وهو أصح. والحديث أورده السيوطي من رواية ابن عساكر، وبيض له المناوي، فلم يتكلم على إسناده بشيء في كل من كتابيه، فالظاهر أنه لم يقف على إسناده


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ