ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৫১

পরিচ্ছেদঃ

১৯৫১। তিনটি বস্তু রয়েছে যে ব্যক্তি সেগুলো করবে সে অত্যাচারী হয়ে যাবেঃ যে না-হক ঝাণ্ডায় বিশ্বাসী হবে, অথবা তার পিতা মাতার অবাধ্য হবে, অথবা কোন অত্যাচারীর সাথে তাকে সহযোগিতা করার জন্য চলবে সে অত্যাচারী। আল্লাহ্ তা’য়ালা বলেনঃ "অবশ্যই আমি অপরাধীদেরকে শাস্তি দেব।" (সূরা আস-সিজদা ২২)।

হাদীসটি দুর্বল।

এটিকে সা’লাবী (৩/৮৯/১) ও অহেদী “আলঅসীত” গ্রন্থে (৩/২০৩/২) ইসমাঈল ইবনু আইয়্যাশ হতে, তিনি আব্দুল আযীয ইবনু ওবাইদুল্লাহ হতে, তিনি উবাদাহ ইবনু নুসাই হতে, তিনি জুনাদাহ ইবনু আবী উমাইয়্যাহ হতে, তিনি মুয়ায ইবনু জাবাল (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। আব্দুল আযীয ইবনু ওবাইদুল্লাহ ছাড়া এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তিনি হচ্ছেন ইবনু হামযাহ ইবনু সুহায়েব।

হাফিয যাহাবী তার সম্পর্কে বলেনঃ তিনি দুর্বল। তাকে ইবনু আবী হাতেম, ইবনু মাঈন ও ইবনুল মাদীনী দুর্বল আখ্যা দিয়েছেন। তার থেকে শুধুমাত্র ইসমাঈল ইবনু আইয়্যাশই বর্ণনা করেছেন।

তার সুত্র হতে ইবনু মানী’ "আলমু’জাম" গ্রন্থে, ইবনু জারীর ও ইবনু আবী হাতেম বর্ণনা করেছেন যেমনটি “আলজামেউল কাবীর” গ্রন্থে এসেছে এবং ত্ববারানী "আলকাবীর" গ্রন্থে (২০/৬১/১১২) বর্ণনা করেছেন। আর তার দ্বারাই হাইসামী “আলমাজমা” গ্রন্থে (৭/৯০) সমস্যা বর্ণনা করেছেন। আর মানবী “আলফায়েয” গ্রন্থে তা স্বীকার করেছেন। অতঃপর “আততাইসীর” গ্রন্থে দৃঢ়তার সাথে এর সনদকে দুর্বল আখ্যা দিয়েছেন।

ثلاث من فعلهن فقد أجرم: من اعتقد لواء في غير حق، أوعق والديه، أومشى مع ظالم لينصره فقد أجرم، يقول الله سبحانه: إنا من المجرمين منتقمون ضعيف - رواه الثعلبي (3 / 89 / 1) والواحدي في " الوسيط " (3 / 203 / 2) عن إسماعيل بن عياش عن عبد العزيز بن عبيد الله عن عبادة بن نسي عن جنادة بن أبي أمية عن معاذ بن جبل مرفوعا. قلت: وهذا إسناد ضعيف، رجاله ثقات غير عبد العزيز بن عبيد الله، وهو ابن حمزة ابن صهيب، قال الذهبي: " واه، ضعفه أبو حاتم وابن معين وابن المديني، وما روى عنه سوى إسماعيل بن عياش ". ومن طريقه رواه ابن منيع " في المعجم "، وابن جرير، وابن أبي حاتم كما في " الجامع الكبير ". والطبراني في " الكبير " (20 / 61 / 112) وبه أعله الهيثمي في " المجمع " (7 / 90) وأقره المناوي في " الفيض "، ومن ثم جزم بضعف إسناده في التيسير


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ